এক রাত জেলে কাটাতে পারলেই কেটে যাবে জীবনের একটি ফাঁড়া!

Words
159
Reading
1 min
8y

সাধারনত পৃথিবীতে সকল আসামিরাই জেলের ভয়ে পালিয়ে বেড়ায়। অথচ কোনো অপরাধ না করেই জেলে যেতে ভিড় জমাচ্ছে অনেক যুবক! অবাক করা এমন ঘটনা ঘটে চলেছে একটি দেশে। সেখানে এক রাতের জন্য জেলে যেতে মরিয়া যুবকদের ভিড় সামলাতে বিপাকে পড়ছে সে দেশের প্রশাসন।

D56774 (1).jpg

আবেদনকারীদের কেউই কোনো অপরাধ না করেই জেল খাটতে চাচ্ছেন। কিন্তু আদালতের আদেশ ছাড়া তো কাউকে জেলে পাঠানো যায় না। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। সংবাদ মাধ্যমটি জানান, লকআপে রাত কাটানোর অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে বহু আবেদনপত্র জমা পড়ে।

D56774 (2).jpg

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখেনৗয়ে। বিষয়টি খতিয়ে দেখেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া। তবে এর পেছনের একমাত্র কারণ হিসেবে পেয়েছেন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। জেলে রাত কাটাতে আগ্রহী এসব যুবককে তাদের জ্যোতিষীরা বলেছেন, এক রাত জেলে কাটাতে পারলেই কেটে যাবে জীবনের একটি ফাঁড়া। আর সেই অনাকাঙ্ক্ষিত ফাঁড়া কাটাতেই জেল খাটার হিড়িক পড়েছে সেখানে।

D56774 (4).jpg

বিপাকে পড়া লাখেনৗয়ের প্রশাসন অনেক ভেবেচিন্তেই একটি ব্যবস্থা বের করেছেন। তা হল পুলিশ লকআপ। সেখানেই এক রাতের জন্য রাখা হচ্ছে ওই সব আবেদনকারীকে।

এক রাত জেলে কাটাতে পারলেই কেটে যাবে জীবনের একটি ফাঁড়া! | Ecency