যে কোন সম্পর্কে কেয়ারিং ব্যাপারটা খুবই গুরুত্তপূর্ণ।একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অথবা ভালোবাসা প্রকাশের জন্য সারাদিন কানেক্ট থাকতে হয়না।মানুষটাকে বুঝার চেস্টা করা বা মানুষ এর অপেক্ষার মুল্যায়ন করাটা অনেক জরুরি বিষয়।
অপেক্ষা অনেক দীর্ঘ,অনেক কস্টের।একটা মানুষ দিনের বেশিরভাগ সময় আপনার একটা ফোন অথবা একটা টেক্সটের আশায় থাকবে।আর মেসেঞ্জারের আপনার নামের পাশের সবুজ বাতি টা নিভে গেলে দীর্ঘশাস গোপন করে পরের দিনের অপেক্ষা করবে।আর আপনি আপনার ব্যস্ততা শেষ করে ভাববেন কাল নক দিবো সমস্যা নেই,ওতো আমারি।
এ আপনার একধরনের স্বার্থপরতা.....
আর বেশিরভাগ সময় যখন আমরা বুঝতে পারি অপরপক্ষ আমায় পাগলের মতো ভালোবাসে,তখনি আমরা স্বার্থপর হয়ে যাই।তাকে অবহেলা করতে শুরু করি।
সম্পর্ক হলো আপনার বারান্দার গোলাপ গাছটির মতো,অযত্ন অবহেলায় ঠিক ই একদিন মরে যায়।প্রতিটি সম্পর্কে যত্ন নিতে হয়,কেয়ার নিতে হয়,মূল্য দিতে হয় অপর প্রান্তের মানুষের অনুভূতিকে।
আজ যা কে খুব তাচ্ছিল্য করে অপেক্ষায় রাখছেন,একদিন যখন দেখবেন আপনার তাচ্ছিল্য সহ্য করতে না পেরে সে আপনার জীবন থেকে সরে গেছে,সেদিন আপনি তাকে অসম্ভব রকম মিস করবেন।
কারন নিজের ইচ্ছায় সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা নিজের ইচ্ছায় পাওয়া যায়না.......
ঠিক এমনি এক ভালোবাসা কে জয় করে আজ ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে নিলাম😊