প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো কোন ট্রেন আসে। মানুষ সেই ট্রেনে রাখে তীক্ষ্ম চোখ, দেখে কেউ নেমে আসে কিনা সেই ট্রেন থেকে। কখনো কারো না কারো জন্য সেই ট্রেন থেকে কেউ না কেউ নেমে আসে আবার কারো জন্য আসে না কেউ। অপেক্ষার প্রহর বাড়িয়ে দিয়ে চলে যায় ট্রেন তার গন্তব্যে। বাকি রয় অনেক হিসেবের বনিবনা, কেটে যায় সময়, প্রতীক্ষা বাড়ে।
image source