দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

Words
454
Reading
3 min
Listen
Play
4y

আমাদের দেশে এখন দেখা যাচ্ছে সকল জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দেখাা যাচ্ছে বিপদেরর মুখে পরছেন আমাদের দেশের মধ্যবিত্ত এবং গরীব পরিবারের মানুষ গুলো। আমাদের দেশে এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে সাধারন জনগণ শুধু দেখেই যাচ্ছে, এছাড়া আর কিছু করার নেই। এখন দেখা যায় কিছু মানুষের অনেক টাকা পয়সা থাকার ফলে তাদের উপর তেমন একটা প্রভাব পরছে না। কিন্তু যারা দিন এনে দিন খাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে। আমাদের দেশের কোনো স্থানে যখন কোন দুর্যোগ হয় সেখানে সবাই গিয়ে সাহায্য সহযোগিতা করে তাদের কে রক্ষা করেন। কিন্তু বর্তমানে আমাদের সারা দেশের যে ভয়াবহ অবস্থা হচ্ছে দেশের অধিকাংশ মানুষই হিমসিম খেয়ে যাচ্ছে। এখানে কে বা কাকে সাহায্য সহযোগিতা করবে সবারই তো পরিবার রয়েছে।

এমন এক পরিস্থিতির মধ্যে আমাদের দেশ আছে, যেখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম ক্রমেই অতি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। যেমন আমাদের সব থেকে বেশি মৌলিক চাহিদা যেটা সেটা হচ্ছে খাবার। আর এই খাবারের প্রয়োজনীয় কাচামালের দাম বৃদ্ধি হচ্ছে উচ্চহারে। আমরা সাধারনত কম বেশি বাজারে গিয়ে দেখতে পাই সবজি থেকে শুরু করে চাল, ডাল, ডিম, মাছ, মাংস ইত্যাদি সকল জিনিসের দাম অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেখা যাচ্ছে অনেক পরিবারে তাদের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে দাড়িয়েছে। দেশের এতো সব সমস্যা বৃদ্ধির ফলে এক সময় দেখা যাবে দেশ অনেক বড় রকমের বিপদের মুখে পরবে।

বর্তমানে সকল পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু সাধারন চাকরিজীবী যারা তাদের কোন বেতন বৃদ্ধি হচ্ছে না। আমার মতে দেশের সব কিছু যেখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে তাদের বেতনও বাড়িয়ে দেয়া হোক। কিন্তু সেটা তো করতে পারছে না। যার ফলে দেখা যাচ্ছে আমাদের দেশের হাজার হাজার মধ্যবিত্ত পরিবার যারা সংসার চালাতে হিমসিম খেয়ে যাচ্ছে। যারা এমন মধ্যবিত্ত পরিবারে থাকেন তারাই হইতো বেশি সমস্যায় পরবেন দেশের এই পরিস্থিতিতে। কারন মধ্যবিত্ত পরিবারের কেউ কারো কাছে থেকে সাহায্য নিতে পারে না। চাইলেও বিপদে কারো কাছে গিয়ে দাড়াতে পারেন না কারন তারা মধ্যবিত্ত। কিন্তু একজন গরিব পরিবার সে সংসার চালাতে পারছেন না সে অন্য কারো থেকে কিছু হলেও সাহায্য নিতে পারেন বা সকলেই তাদের সাহায্য করেন। এর জন্যে আমাদের দেশের সাধারণ চাকরিজীবী যারা তাদের পাওয়া বেতনে সংসার চালানো এই পরিস্থিতিতে অনেক বেশি কষ্টের হয়ে পরেছে। তাই তাদের বেতন বাড়ানোটা আমার কাছে যৌক্তিক মনে হয়।

আমাদের দেশের এতো বড় একটি বিপদে আমাদের সকল সাধারণ জনগণের এবং সরকারের সচেতন হতে হবে। এই অবস্থায়ও দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক দূর্নীতি হচ্ছে যার প্রভাব পরছেন আমাদের দেশের অর্থনীতির উপর। আমাদের দেশের এসব দূর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে আমাদের দেশের এমন পরিস্থিতি মোকাবিলা করতে অনেকটাই সক্ষম হবেন। বাংলাদেশের এমন পরিস্থিতির প্রধান কারণ গুলোর মধ্যে একটি হলো দূর্নীতি । যার ফলাফল হিসেবে প্রভাব পরছে দেশের অর্থনীতির উপর। তাই আমাদের দেশের এমন পরিস্থিতি মোকাবিলায় দেশের সরকার এর সচেতন হওয়া জরুরি। এতে আমাদের দেশের অর্থনৈতিক দিক যদি উন্নত হয় তাহলে আমাদের দেশের সকল পণ্যের দাম বৃদ্ধি হ্রাস পাবে। এর ফলে আমাদের দেশের এমন পরিস্থিতি মোকাবিলা সহজ হয়ে যাবে।

IMG_20220804_183404.jpg

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি | Ecency