প্রাকৃতিক দূর্যোগ

Words
583
Reading
3 min
Listen
Play
4y

প্রাকৃতিক দূর্যোগ মানে আমরা বলতে পারি আমাদের দেশে যে সব দূর্যোগ প্রাকৃতিক ভাবে হয়ে থাকে। এমন কিছু প্রাকৃতিক দূর্যোগ যা আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে থাকে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খড়া, নদীভাঙন, কালবৈশাখী ঝড়, টর্নেডো, শৈত্যপ্রবাহ ইত্যাদি। এমন আরো অনেক দূর্যোগ আমাদের দেশে হয়ে থাকে। এইসব প্রাকৃতিক দূর্যোগের ফলে আমাদের দেশের অনেক বড় অংকের ক্ষতির মুখে পরে যায়। প্রকৃতি যেমন আমাদের অনেক কিছু দিয়ে থাকে আবার তেমনি কেড়েও নেয়। এই প্রকৃতির মাঝে আমাদের কোন কিছু করার নেই। প্রকৃতি আমাদের যেভাবে চালায় আমাদের সেভাবেই চলতে হয়। আমাদের দেশে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঘূর্নিঝড়, নদীভাঙন এবং বন্যা এই তিনটি দূর্যোগ আমাদের দেশের এবং মানুষের অনেক বড় ক্ষতি করে।

sunamganj-flood-road-200522-01.jpg
IMG

বন্যা আমাদের দেশের প্রধান দূর্যোগের মধ্যে একটা। কারন এই বন্যা আমাদের দেশের প্রতিবছর ঘটে যাওয়া একটি দূর্যোগ। বন্যা আমাদের দেশে কয়েক ভাবে হয়ে থাকে এর মধ্যে বর্ষাকালে অনেক সময় অতিবৃষ্টির কারনে বন্যা হয়ে থাকে। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যখন অতিমাত্রায় পানি ছেড়ে দেয় তখন এই ভয়াবহ বন্যার দেখা মিলে আমাদের দেশে। এইতো কিছু দিন আগেই ঘটে গেলো আমাদের দেশের একটি বৃহৎ অঞ্চল সিলেটে। ভারতের পানি অতিমাত্রায় আমাদের দেশে চলে আসায় সিলেট শহর একদিনের ব্যবধানে পানিতে ডুবে যায় সিলেট শহর। এই দূর্যোগ আমাদের দেশে অর্থনৈতিক দিক থেকে এবং মানুষের অনেক ক্ষতি করেছে। এই বন্যার ফলে সিলেটের অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। বন্যার এই কইটা দিন রাত দিন সব এক হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো। এই সময় আমাদের দেশের অনেক মানুষ অনেক সংস্থা ত্রান সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশের যেকোন দূর্যোগে দেশের যে পান্তেই হোক না কেনো সবাই পাশে গিয়ে দাঁড়ায়।

image-91168-1537127826.jpg
IMG
আরও একটি দূর্যোগের কথা যদি বলতে চাই তাহলে বন্যার পরেই আসে নদীভাঙন। এই নদীভাঙন প্রতিবছর আমাদের দেশের কতো মানুষের জায়গাজমি, বাড়িঘর, ফসলের মাঠ গাছপালা ইত্যাদি আরো অনেক কিছুই এই নদীভাঙন কেড়ে নেয়। বর্ষাকালে নদীতে পানি বাড়ার সাথে সাথেই শুরু হয়ে যায় এই দূর্যোগ। আমাদের দেশ নদী মাতৃক দেশ সেটা সবাই জানি। আর নদী মানেই তো ভয়াবহতা রূপ। কারন আমাদের দেশের কিছু নদী আছে যেগুলো অনেক ভয়াবহ যেমন পদ্মা, মেঘনা, যমুনা এইসকল নদীর তীরবর্তী এলাকা গুলো এই দূর্যোগের কবলে পরে। নদীভাঙন এমন এক প্রাকৃতিক দূর্যোগ যা একবার ভাঙন শুরু হলে একাধারে কয়েকাটা গ্রাম, ইউনিয়ন এবং একটা থানাও বিলুপ্ত হয়ে যায় এই নদীভাঙনে। কতো মানুষ যে নিঃস্ব হয়ে যায় বাড়িঘর জায়গাজমি হারিয়ে তা বলে শেষ করা যাবে না। আমাদের দেশের একটি বড় দূর্যোগ নদীভাঙন।

এর পর ঘূর্নিঝড় বা কালবৈশাখী ঝড় নিয়ে বলতে গেলে এটাতো আমাদের দেশের বর্ষাকালের নিয়মিত দূর্যোগ বলা যেতে পারে। বিশেষ করে কালবৈশাখী ঝড় আমাদের দেশে হঠাৎ করে উত্তর আকাশে মেঘ করেই ঝড় বৃষ্টি বাতাস শুরু হয়ে যায়। এই ঝড় বৃষ্টি খুব একটা ক্ষতি না করতে পারলেও গ্রাম অঞ্চলের দিকে মানুষের ফসলের ক্ষেতে গাছপালা অনেকটাই ক্ষতিগ্রস্ত করে। মাঝে মাঝে এমনও ঝড় হয় অনেকের বাড়িঘর ভেঙ্গে ফেলে। আবার ঘূর্নিঝড় খুবি ভয়ংকর হয়ে থাকে। ঘূর্ণিঝড় যেই এলাকা দিয়ে হয় সেই এলাকা একদম তছনছ করে ফেলে। আমাদের দেশে মাঝে মধ্যেই অনেক ঘূর্ণিঝড় হয়েগেছে যেগুলো আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। এর মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল, ফনি, নার্গিস, আইলা, অনিল, সিডর ইত্যাদি এমন আরো অনেক ঘূর্ণিঝড় আমাদের দেশে হয়ে গেছে। এগুলা অনেক ক্ষতিও করে গেছে আমাদের দেশের এবং আশেপাশের অনেক দেশের।

এমন আরো অনেক দূর্যোগ যা আমাদের দেশে খুব খারাপ ভাবে প্রভাব ফেলেছে। প্রাকৃতিক দূর্যোগ এমন এক ভয়াবহতা যেখানে আমাদের কোন হাত নেই সবটুকুই প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা চাইলেও এই দূর্যোগ থেকে রক্ষা পাই না। তার পরেও আমাদের যতোটা সম্ভব দূর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুরোপুরি রক্ষা না হলেও যেনো কিছুটা হলেও রক্ষা হয়। এবং সব সময় দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য সহযোগিতা করতে হবে। তাদের পাশে দাড়াতে হবে। আমরা প্রকৃতির বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না কিন্তু তার পরেও আমাদের নিজেদের কে সচেতন থাকা জরুরি।

প্রাকৃতিক দূর্যোগ | Ecency