ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ন ট্রফি হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন ট্রফি। যে ট্রফি জেতার জন্য ইউরোপীয়ান লীগের ক্লাব গুলো শত শত মিলিয়ন ইউরো খরচ করে থাকে। এই টুর্নামেন্ট টি ইউরোপের সেরা জাতীয় ক্লাব গুলোর মধ্যে যে দল গুলো চ্যাম্পিয়ন হয় আবার অনেক লিগের ক্ষেত্রে ২য়, ৩য় এবং চতুর্থ স্থান অর্জন করে তারাই শুধু এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারে।
ক্লাব ফুটবলের ইতিহাসে এই টুর্নামেন্টই হচ্ছে সবচেয়ে প্রতিযোগিতা পূর্ণ এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এই উয়েফা চ্যাম্পিয়ন লীগ টুর্নামেন্টকে অনকেই ইউসিএল আবার অনেকেই ইউরোপীয় কাপ বলে থাকে। তবে বাংলাদেশে অধিকাংশ মানুষের মুখে ইউসিএল এবং চ্যাম্পিয়ন লীগ নামেই পরিচিত।
সেই মর্যাদার উয়েফা চ্যাম্পিয়ন লীগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল বনাম স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসে মুখোমুখি হবে ফুটবলের এই দুই শক্তিশালী জায়ান্ট দল।
এইতো ২০১৮ সালের এই দুই দল মুখোমুখি হয়েছিলো। সেবার লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে ১৩ তম চ্যাম্পিয়ন লীগ জয়ের স্বাদ নিয়েছিলো স্পনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে শুরুতেই লিভারপুলের অন্যতাম সেরা তারকা মোহাম্মদ সালাহকে ভয়ানক ট্রেকেলে ইনজুরিতে ফেলে দিয়েছিলো রামোস। এবার সেই সালাহ সেই লিভারপুলের সামনে প্রতিশোধ নেয়ার সুযোগ ।
তবে দুইটি ক্লাবেই ফুটবলের ইতিহাস, এতিহ্যে সমৃদ্ধ। চ্যাম্পিয়ন লীগের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের মালিক রিয়াল মাদ্রিদ। তাদের ধারের কাছেও কোনো দল নেই। তাদের সামনে ১৪ তম ট্রফি জয়ের হাতছানি।
অন্য দিকে লিভারপুল এর আগে ৬ টি চ্যাম্পিয়ন ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। এবারো চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছে তারা৷ এই তো কিছু দিন আগেই এফএ কাপ এবং লীগ কাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে তার চেয়েও সবচেয়ে বড় ব্যবধান হলো লিভারপুল তাদের সর্বশেষ ১৮ ম্যাচের কোনোটিতেই হারেনি তারা। ম্যাচ এবং শিরোপা জয়ের আত্মবিশ্বাসে এই দিক দিয়ে অনেক টা এগিয়ে থাকবে তারা।
কিন্তু অন্যদিক দিয়ে রিয়াল মাদ্রিদ নক আউট পর্বের তিন ম্যাচেই পিছিয়ে পরে আবার কামব্যাক করেছে। তবে রিয়াল মাদ্রিদ বলেই তাদের সামনে অসম্ভব কিছু নেই। করিম বেনজেমা, ভিনিয়াস জুনিয়র, লুকা মডরিচ তারাও দুর্দান্ত ফর্মে রয়েছে। এমনকি নক আউট পর্বের দুই ম্যাচে করিম বেনজেমার হ্যাট্রিকও রয়েছে।
লিভারপুলেরও মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ভার্জিল ভেনডাইক দূর্দান্ত ফর্মে রয়েছে। তাদের দুই দলেরই দুই মাস্টার মাইন্ডের কোচ রয়েছে। তাই বলাই যায় ফুটবল ভক্তদের জন্য আজ রাতে অপেক্ষা করছে এক হাই ভোল্টেজ ম্যাচ।
তবে কে জিতবে এবারের চ্যাম্পিয়নস লীগ সেটা এখন শুধু দেখার অপেক্ষা মাত্র।