কম্প্রোমাইজ

Words
403
Reading
2 min
Listen
Play
4y

জীবনের প্রতিটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে একে ওপরের কম্প্রোমাইজ অনেক বেশি জরুরি। বন্ধুত্ব,স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সব ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে সবাইকে কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ এর সাথে চলতে হয়। মানুষ মাত্রই ভুল। আমাদের জীবনের চলার পথে একে অন্যের সাথে ভুলভ্রান্তি, ঝগড়া ঝাটি, রাগ অভিমান হতেই পারে। কিন্তু এই ভুলভ্রান্তি,রাগ অভিমান মস্তিষ্কে নিয়ে বয়ে বেরালে কখনো সামনে আগানো যায় না। এইগুলা সব সময় আপনাকে দুঃখ, ব্যাথা, যন্ত্রণা দিবে। আপনি কখনো শান্তির ঘুম ঘুমাতে পারবেন না।

কিন্তু আপনি যদি পরক্ষণেই আপনার রাগ অভিমান,ঝগড়া ঝাটি, ভুল ত্রুটি সব কিছু মীমাংসা বা মিটমাট করে নেন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। সাথে সাথে আপনাদের সম্পর্কটাও বেচেঁ যাবে। আমরা অনেকেই আমাদের আপনজনের সাথে আমাদের কাছের মানুষদের সাথে অনেক খারাপ ব্যাবহার করি,অনেক রাগারাগি করি। রাগের মাথায় অনেক কথা বলে ফেলি,আবার তাদের সাথে কথা বলা বন্ধ করে দেই। তখন আমরা বুঝি না তারা আমাদের কত আপন? আর এই কাছের মানুষজন আমাদের কতটা প্রয়োজন আমরা তখন বুঝতে পারি না। কিন্তু পরে ঠিকই বুঝতে পারি আমরা ভুল করছি। তাদের সাথে খারাপ ব্যাবহার করা ঠিক হয় নাই।

পৃথিবীতে সবাই সার্থপর,সবাই সবার সার্থ বোঝে। কিন্তু আমাদের কাছের মানুষজন,আমাদের পরিবারের মানুষজন সব সময় আমাদের ভালো চায়। এক্ষেত্রে কখনো তারা তাদের সার্থ খোঁজে না। কিন্তু সেই তাদের সাথেই আমাদের সব সময় রাগারাগি, ঝগড়াঝাঁটি। কিছু হলেই একে অপরের সাথে কথা না বলে থাকা, রাগ অভিমান করে বসে থাকা। পরক্ষণে আমরা কখনোই মিটমাট করে নেই না। আর এটাই আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি। আমাদের ইগো ধরে থাকি, ইগো বাঁচিয়ে রাখি। তবুও কথা বলতে চাই না।

তবে এই রাগ অভিমান, ঝগড়া ঝাটি সবচেয়ে বেশি দেখা যায় স্বামী স্ত্রী এর সম্পর্কে। এখনকার অনেক স্বামী স্ত্রী এর সম্পর্কে সামান্য ঝগড়া ঝাটি, রাগ অভিমান থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী এর সম্পর্কে একে অপরকে কম্প্রোমাইজ না করলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। এই সম্পর্কে স্ত্রী এর যেমন কম্প্রোমাইজ করে চলতে হয় তেমনি স্বামীরও কম্প্রোমাইজ করে চলতে হয়। একজন নারী তার পিতামাতা পরিবার রেখে সারা জীবনের জন্য চলে যায় অচেনা একটা পরিবার অচেনা একটা মানুষ এর কাছে। এটা প্রত্যেক নারীর জন্য অনেক বড় ত্যাগ । আর তার সকল স্বপ্ন থাকে তার স্বামীকে ঘিরে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বামী স্ত্রী একে ওপরের পরিপূরক। একজন স্ত্রীর জীবনে স্বামী এবং একজন স্বামীর জীবনে স্ত্রীর ভূমিকা অপরিসীম। জীবন সংসারে ভুলভ্রান্তি,রাগ অভিমান হবেই। দুজনকেই কিছু না কিছু ত্যাগ শিকার করতে হবে। একজন মানুষ একা তার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে না। তার স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়েই একটা মানুষ এর সুন্দর জীবনযাপন। তাই সুন্দরভাবে জীবনযাপন করার জন্য একেওপরের সাথে কম্প্রোমাইজ করে চলা অনেক জরুরি।

IMG_20220629_173636-01.jpeg