মাস খানেক হলো প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। আজকে আমাদের মিড টার্ম পরীক্ষা ছিলো। পরীক্ষার আগে চিন্তা করছিলাম এইবার মিড পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবো। পরীক্ষা ভালো দিতে হবে। আজকের পরীক্ষার আগে মধ্যে একদিন ছুটি ছিলো। কিন্তু আগের দিন রাতে চিন্তা করছি রাতে পড়বো না, সকাল থেকে পড়াশোনা শুরু করবো। সকাল হলো একটু পড়তে বসতেই আর ভালো লাগে না।
এই ভেবে পড়তে বসবো ভাবতে ভাবতে দুপুর হয়ে গেলো। ভাবলাম বিকালে পড়তে বসবো কিন্তু বিকালেও সেই একই অবস্থা ভালো লাগে না। কোনো কাজের প্রেসার না আসা পর্যন্ত বা একদম শেষ মুহূর্ত না আসা পর্যন্ত কাজে মনোযোগী হতে পারি না। আজকের পরীক্ষা শেষ করে চিন্তা করলাম এই একটা দিন যদি কাজে লাগাতাম পরীক্ষাটা আরও অনেক ভালো হইতো।
কোনো কাজেই মনোযোগ দিতে পারতেছি না। এখন করবো না পরে করবো, আজ করবো না কাল করবো বলতে বলতে দিন এর পর দিন চলে যাচ্ছে। কোনো কাজ হচ্ছে না। একদম শেষ মুহূর্ত না আসা পর্যন্ত কাজে মনোযোগী হতে পারতেছি না। শেষ মুহূর্তে এসে কোনো এক ভাবে কাজটা শেষ হচ্ছে ঠিকই,কিন্তু পরিপূর্ণ ভাবে কোনো কাজ করতে পারতেছি না। নিজের মনের মত হচ্ছে না কোনো কাজই। অথচ অলস সময় পার করা হয় সারাটা দিন। কোনো কারণ ছাড়া মোবাইল নিয়ে পরে থাকি বিছানার এক কোনায়। একবার ফেইসবুকে একবার ইউটিউবে ঘুরতে ঘুরতে দিন পার হয়ে যাচ্ছে। কেনো জানি কোনো কিছুতে মনোনিবেশ করতে পারতেছি না। নিজের কাছে বিরক্ত লাগতেছে সব কিছু।
আমার মত অনেকেই আছে যারা এই সমস্যার সম্মুখীন হয়। আমাদের মধ্যে ভার্চুয়াল দুনিয়া আসার পর থেকে আমরা সবাই এখন ভার্চুয়াল দুনিয়ার ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি। এটা এখন আমাদের ব্যাক্তি জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে। দিনের অধিকাংশ সময় এখন আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট দুনিয়াতে ব্যায় করি। যা আমাদের কর্ম জীবনকে অনেক পিছিয়ে দিচ্ছে। অলসতা দিন দিন আমাদের গ্রাস করে নিচ্ছে।
মোবাইল ফোন, ইন্টারনেট দুনিয়া আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। কোনো কারণ ছাড়া অকারণে আমরা দিনের বেশিরভাগ সময়টা ইন্টারনেট দুনিয়াতে ব্যায় করতেছি। আমাদের জীবনের অনেক গুরত্বপূর্ণ কাজ গুলোকেও গুরত্ব দিতে পারতেছি না।
একটা এসাইনমেন্ট করতে হবে ভেবে ভেবে করা হচ্ছে না। আজ করবো না কাল করবো করে করে এসাইনমেন্ট নিয়ে বসা হচ্ছে না। দেখা যায় এসাইনমেন্ট জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে শেষ করছি। আমি যদি সময় মত কাজটা করতাম এর থেকে অনেক ভালো ফল পেতাম। ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পর দেখলাম দীর্ঘ সময় এই সমস্যার মধ্যে থাকলে একে বলা হয় দীর্ঘসূত্রিতা। আমার মনে হচ্ছে আমি এখন এই দীর্ঘসূত্রিতায় আক্রান্ত হয়ে আছি।