অসমাপ্ত স্বপ্নের গল্প

Words
504
Reading
3 min
Listen
Play
4y

প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু সপ্ন থাকেই। সেটা হোক বড় বা ছোট। সবাই সপ্ন দেখে অনেকের সত্যি হয় আবার অনেকের সপ্ন সপ্নই থেকে যায় সারা জীবন। এমনও অনেক সপ্ন নিয়েই আমাদের জীবনের পথ চলা। আজকে এমন এক সপ্নের কথা বলবো যে সপ্ন দেশের অধিকাংশ যুবুকই দেখে থাকে। সপ্ন যে সত্যি হতে হবে সব সময় এমন নয়, অনেক সময় সপ্ন সত্যি না হলেও আমরা কখনও পিছুপা হবো না। কারন এই সপ্ন হইতো বাস্তবায়ন হয় নি, কিন্তু তার থেকেও ভালোকিছু তো আমাদের নসিবে রাখতে পারেন আমাদের সৃষ্টি কর্তা। যাই হোক আমাদের সপ্ন দেখতে হবে এবং সেই সপ্নের পিছু ছুটতে হবে। তাহলেই তো আমরা সেই সপ্নের শিখরে পৌঁছাতে পারবো।

যে অসমাপ্ত সপ্নের কথা শুনবো সেটা একজন সেনাবাহিনী হয়ে উঠতে না পারার গল্প। দেশের প্রতিটা যুবকের একটা সপ্ন থাকে। সেনাবাহিনী হওয়ার সপ্ন যে শুধু সরকারি চাকরি ভালো বেতন এর জন্যে সবার সপ্ন থাকে না। দেশের মানুষের জন্যে দেশের জন্যে নিজের জীবন কে উৎসর্গ করে দেওয়াও অনেকের সপ্ন থাকে। কারন একজন সেনাবাহিনীর কাজ শুধু এই না যে সে চাকরি করছে বেতনের জন্যে। একজন সেনাবাহিনীর স্লোগান থাকে দেশের জন্যে তারা জীবন দিতেও প্রস্তুত। একজন সেনাবাহিনী দেশের প্রতিটি প্রতিকূল মুহূর্তেও পিছুপা হয় না। তারা জীবনের শেষ নিশ্বাস অব্দি দেশের জন্যে কাজ করে থাকে। সেনাবাহিনী নামটা শুনলেই মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। সকলের কাছে গর্বের একটি নাম হলো আমাদের দেশের সেনাবাহিনী।

আমাদের দেশের যেকোন বিপদে সেনাবাহিনীর ভুমিকা অতুলনীয়। যেখানে অন্য সব বাহিনী পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হতে পারে না, সেই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আর মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলে তারা। দেশ কোন বিপদগ্রস্ত হলে যেমন প্রাকৃতিক দুর্যোগ, যে কোন ধরনের সমস্যাই হোক না কেনো আমাদের দেশের সেনাবাহিনী একমাত্র পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। কারন আমাদের দেশের মানুষ অন্য কাউকে মান্য করুক বা না করক বাংলাদেশ সেনাবাহিনীকে তারা অনেক সম্মান করে। সেটা কিছুটা ভয়েও হয় কারন সেনাবাহিনী কখনও অন্যায় কে স্থান দেয় না। এইতো কিছু দিন আগেই দেখলাম আমাদের দেশের এতো বড় একটি সপ্ন পুরন হলো সপ্নের পদ্মাসেতু উদ্ভাবন করা হলো। তখন এতো মানুষের নিয়ন্ত্রণ কিন্তু আমাদের দেশের অন্যান্য বাহিনী করতে পারে নি ব্যার্থ হয়েছেন। ঠিক তখনই আমাদের দেশের সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়। এবং তারাই পদ্মাসেতুর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সেনাবাহিনীর এতো সব গুনাগুন থাকার জন্যে দেশের জন্যে নিঃস্বার্থ ভাবে কাজ করার জন্যে, আমার ছোট থেকেই সপ্ন ছিলো বড় হয়ে বাংলাদেশের একজন সৈনিক হবো। কিন্তু আগেই বলেছি আমাদের সকল সপ্ন সবার পূরন হয় না। সেনাবাহিনী হতে আমি ফিট না হওয়ায়, আমার সপ্ন সারা জীবন সপ্নই থেকে গেলো। তবে আমি এখনও সেনাবাহিনীকে অনেক ভালোবাসি সম্মান করি এবং সারা জীবন করেই যাবো। একজন সেনাবাহিনী শুধু দেশের সৈনিক নয় সে তার পরিবারের তার বাবা মার একজন প্রর্কত সৈনিক। একজন সৈনিক সে তার বাবা মার গৌরব। যেই সৈনিক নিজের মা কে ছেড়ে, মায়ের কূল থেকে দূরে গিয়ে আমাদের মাতৃভূমির জন্যে নিজের জীবন উঃসর্গ করে সে নিঃসন্দেহে আমাদের দেশের সৈনিক। হইতোবা এতো ভালো একটি সুযোগ হয় নি দেশের জন্যে নিজেকে উৎসর্গ করার। কিন্তু দেশের জন্যে ভালো কিছু করার অনেক রাস্তা আছে যা থেকে আমরা সব সময় দেশের জন্যে ভালোকিছু করে দেখাতে পারি। তাই সব সময় আমরা দেশকে ভালোবাসবো দেশের জন্যে নিঃস্বার্থে কাজ করে যাবো। তবেই আমরা একজন প্রকৃত নাগরিক হিসেবে নিজেকে দাবী করতে পারবো।

IMG_20210818_174706-01.jpeg

অসমাপ্ত স্বপ্নের গল্প | Ecency