একটি ডাইনিং টেবিলের আত্মকাহিনী

Words
342
Reading
2 min
Listen
Play
6y

গরম ভাত থেকে ধোঁয়া বেরুচ্ছে, তরকারির বাটি টেবিলে দিতে দিতে মাজেদা বেগম সবাইকে রাতের খাওয়ার খেতে ডাকছেন। মাজেদা বেগমের তিন ছেলে, এক মেয়ে আর ওনারা স্বামী স্ত্রী এই নিয়ে তাদের সংসার। সংসারে একমাত্র উপার্জন কারী ব্যক্তি হলেন আনোয়ার, মাজেদা বেগমের স্বামী।

আনোয়ার সাহেবের সরকারি চাকরি, কয়টাকা আর মাইনে পায়, তার উপর বাসা বাড়া, ঢাকা শহরে তো বাসা বাড়ায় বেতনের টাকার অর্ধেকের বেশি চলে যায়, তারউপর সব ছেলেমেয়েই এখনো পড়াশোনার ভিতর, কারোরই পড়ালেখা শেষ হয়নি। বড়ো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে, স্নাতক শেষ বর্ষে। বড়ো ছেলে টিউশনি করে মাসে বেশ কিছু টাকা কামায়। সেখান থেকে আনেয়ার সাহেবকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিয়ে দে।

এতে করে কিছুটা কষ্ট লাগব হয় আনোয়ার সাহেবের।
মাজেদা বেগমরা তিন রুমে অনেক কষ্ট করে থাকে। পড়ার টেবিল বলতে এক একটায় আছে, সেটা বড়ো ছেলে ব্যবহার করে, সামনে বিসিএস দিবে তাই। আর টেবিল বলতে সে ডাইনিং টেবিলটাই আছে। তিনটা প্লাস্টিকের চেয়ার আর দুইটা কাঠের এই নিয়ে তাদের ডাইনিং টেবিল। টেবিল ক্লথটি কেনা হয় ছোটদের ঈদ সেলামী দিয়ে।

আজ মাজেদা বেগমের মন খারাপ, টেবিল ক্লথটি মোমবাতির আগুনে একটু পুড়ে গেছে তাই। বড়ো ছেলে বলে মা মন খারাপ করেনা, সামনের মাসে টিউশনির টাকা পেয়ে নি তখন একটা ভালো দেখে কিনে নিও। মাজেদা বেগমের চোখে জল আসে, যে জল কোন রকম লুকিয়ে মাজেদা বেগম আলু ভর্তা করতে লাগে। বড়ো ছেলে চোখের জল দেখে পেলে, মাজেদা বেগম বলে পোড়া মরিচের ঝাঁজে চোখে জল আসছে তড়িঘড়ি উত্তর দে।

মধ্যবিত্ত পরিবার সব কিছুতেই মাঝামাঝি টাইপের হলেও এরা পড়ালেখায় সবচেয়ে ভালো হয় আট একটা জিনিস এরা ভালে পারে সেটা হলো অভিনয়!

মধ্যবিত্তের ডাইনিং টেবিল সবচেয়ে বেশি ব্যবহার হওয়া আসবাবপত্র, যেটা কখনো খাবার কাজে কখনো পড়ার কাজে, ব্যবহার হয়।

দেখতে দেখতে মাজেদা বেগমের বড়ো ছেলে বিসিএস ক্যাডার হয়ে যায়, মেজোটা বুয়েট থেকে ইন্জিনিয়ারিং শেষে গুগলে চাকরির অফার পেয়েছে। একমাত্র মেয়ে রংপুর মেডিক্যালে এমবিবিএস পড়ছে। ছোট ছেলে এইবার এডমিশন টেষ্ট দিবে।

মাজেদা বেগেমের সংসার এখন চাঁদের হাট! তার নতুন ফ্ল্যাটপ উঠতে যাচ্ছে, সবাই বললো ডাইনিং টেবিলটা অনেক পুরনো হয়প গেছে ওটা বাদ দিয়ে দিতে। মাজেদা বেগম বলে ওটা যতো পুরনো হোক ওটা আমাদের কাছে বিশেষ কিছু, আর ওটা তোদের বাবার টিউশনির টাকা দিয়ে কেনা।

Source Pixabaye](
img_0.044507025984013446.jpg
https://pixabay.com/photos/black-coffee-coffee-cup-desk-drink-2847957/)