কাচ্চি বিরিয়ানি

hrz(56)
Published in
#busy
Words
240
Reading
2 min
Listen
Play
9y

রেস্টুরেন্টঃ কুটুমবাড়ি বিরিয়ানি
আইটেমঃ কাচ্চি বিরিয়ানি
প্রাইসঃ ১৭০/- (তবে ফুডিসদের জন্যে ১৫টাকা ডিসকাউন্ট আছে)
বিরিয়ানিটা প্রথমে আমার কাছে রুক্ষ মনে হইসে। ওকে তেল কম দেয়া বিরিয়ানি আমার কাছে খুবই পছন্দ তবে এখানে আমার কাছে বিরিয়ানিটাকে খুব শুষ্ক মনে হইসে। তবে চালগুলা গোটা গোটা ভাবে রান্না ছিল। একদম আলাদা আলাদা প্রত্যেক্টা। হ্যা বিরিয়ানিটা টেস্টে ভাল ছিল। ওয়াও টাইপের কিছুনা তবে ভাল ছিল। যদি গুড, বেটার, বেস্ট ভাগ করেন তাহলে গুডের কাতারে আসবে। খাসিটা খুব ভালভাবে রান্না করা ছিল। মাংসটা নরম ছিল, মা শা আল্লাহ। তবে খাসির পিসটা নিয়ে আমার একটু কম্পলেইন আছে সেটা সাইজে একটু ছোট লাগসে।
রেটিংঃ ৬/১০
সাথে ওরা একটা আচার দেয় বড়ইএর। আচারটা আমার কাছে ভাল লাগে নাই। একটু নেয়ার পরে আর নিতে ইচ্ছা করে নাই!!!সাথে বোরহানি নিয়েছিলাম আমার কাছে নরমালই লাগসে। আহামরি বলার মত কিছু ছিলনা টেস্টে। এগুলার রেটিং দেয়ার প্রয়োজনবোদ করছিনা।
130805-F-BM568-054.JPG

এবার আসি একটা ব্যাপার আলোচনায়। আমি জানিনা আমি ঠিক নাকি ভুল। এখানে অনেক বিজ্ঞ মানুষজন আছে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছবিটা দেখুন ভাল করে সার্কেল করা জায়গা দুইটায়। এক জায়গায় বাসমতী চাল আর আরেক জায়গায় বাসমতী চালের সদৃশ কিছু একটা যেটাকে আমার কাছে নুডুলসের ভাঙ্গা মনে হচ্ছে। দেখেন চালটার সেপটা আর লম্বা আকৃতির চালের মত দেখতে জিনিষ্টার সেপটা। লম্বা চাল একটা দু কোণা হচ্ছে মোটা আরেক্টার হচ্ছে চোখা। বাসমতী চাল এমন নুডুলসের মত মোটাও হয় না। এইটা আমার হিসাবে কোনমতেই চাল হতে পারেনা।
সবার মতামত আশা করছি। সবাই বাসমতী চালের বিরিয়ানি খাওয়ার সময় লক্ষ করবেন, এটা এখন বাসমতী চালের বিরিয়ানিতে সচরাচর পাওয়া যাচ্ছে।

কাচ্চি বিরিয়ানি | Ecency