সুলতান সুলাইমান। তিনি একজন মহানায়ক। জন্ম ১৪৯৪ সালের ৬ই নভেম্বর।৭ বছর বয়সে তিনি বিজ্ঞান,ইতিহাস,সাহিত্য,থিওলজী এবং সামরিক বিদ্যা বিষয়ে পড়াশোনা শুরু করেন।মাত্র ২৬ বছর বয়সে উসমানী খিলাফতের দায়িত্বভার গ্রহন করেন।তিনি উসমানী খিলাফতের সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান,যিনি ১৫২০ সাল থেকে ১৫৬৬ সাল পর্যন্ত মোট ৪৬ বছর মৃত্যুর আগ পর্যন্ত সাম্রাজ্য শাসন করেন।তার আমলে উসমানী সাম্রাজ্য এশিয়া,ইউরোপ,আফ্রিকা এই তিন মহাদেশের বিরাট অংশজুড়ে বিস্তৃত ছিল।সুলতান সুলাইমান তূর্কী ভাষা ছাড়াও আরোও ৫টি ভাষায় (আরবী,ফার্সী,সার্বিয়,উর্দূ,চাগাতাই ভাষা) কথা বলতে পারতেন।সুলাইমান ছিলেন প্রখর ব্যক্তিত্বসম্পন্ন,দৃঢ়চেতা,আত্নপ্রত্যয়ী ও ধার্মীক মানুষ।তিনি পবিত্র কুর'আনের ৮টি খন্ড নিজের হাতে কপি করে সুলাইমানিয়া মসজিদে সংরক্ষন করেন।তিনি কাবা'র ও সংস্কার সাধন করেন।পাশ্চাত্যে তিনি "Suleiman the Magnificent" নামে পরিচিত।ইউরোপীয়ানরা সুলতান সুলাইমানকে জমদূতের মতো ভয় পেতো।প্রখ্যাত জার্মান ঐতিহাসিক হ্যালমার বলেন,'এই সুলতান আমাদের জন্য সালাহউদ্দীনের চেয়েও বেশি ভয়ংকর।'
একবার হল্যান্ডবাসীরা স্পেনীয় আগ্রাসনের বিরুদ্ধে সুলাইমানের সাহায্য চাইলো।সুলাইমান বললেন,"সৈন্য লাগবে না।আমি আমার জানেসারীন বাহিনীর ৪০ সেট সামরিক উর্দি পাঠিয়ে দিচ্ছি।তোমরা যুদ্ধের সময় ৪০ সৈন্যকে এই পোশাক পরিয়ে রাখবে,তাহলেই কাজ হবে।"
বাস্তবে হলোও তাই।স্পেনীয়রা যুদ্ধের ময়দানে জানেসারীন বাহিনীর উর্দি দেখেই ময়দান ছেড়ে পালালো!!১৫৬৬ সালে হাংগেরীতে অভিযানকালে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তিকাল করেন।
আমরা সেই সুলতান সুলাইমানের উত্তরসূরী!
দীপ্ত টিভি সুলতান সুলাইমানকে নিয়ে একটি সিরিয়াল প্রচার করছে।অনেকেই বলছিলো দেখার জন্য।বেশ কিছু পর্ব দেখেছি।টিভি সিরিয়ালে সুলতান সুলাইমান দেখে মনে হবে,সুলতান কেবলই একটা সাম্রাজ্য আর তার হেরেমের নায়ক।কিন্তু বাস্তব ইতিহাস যে বলে ভিন্ন কথা!ইতিহাসে তিনি একজন বিজয়ী যোদ্ধা,ধার্মীক,ন্যায়পরায়ন মুসলিম শাসক।সর্বোপরি তিনি একজন মহানায়ক।