অনর্থক অর্থ:

Words
49
Reading
1 min
Listen
Play
9y

কিনতে পেলে
চাচ্ছিলে যা তোমার করে
সাজিয়েছ কি
হৃদয় কিনে বসার ঘরে
মনটা নিয়ে
চলছে কি সেই বেচাকেনা
এখনো কি
বাড়িয়ে চল হৃদয় দেনা
পকেটটা কি
আগের মতই তোমায় চালায়
নতুন কিছু
দেখলে পোড় মনের জ্বালায়
বসেই দেখ
চাওয়া পাওয়ার হিসেব খুলে
মিলিবে না রে
ঝুলবে ডালে নিচের চুলে