“তিন নেতার গোপন কথা” কবিতা নং- (২৪)

hamidul(36)
Published in
#poem
Words
148
Reading
1 min
8y

1994-04-14-Monir,Hamidul,Ahadul-Image2156.jpg

“তিন নেতার গোপন কথা”

-- হামিদুল হক তরুন

2007-01-01-DUD  MUNTRI.jpg

আলু, মসুর, ডাটা একই এলাকার তিন নেতা
বাইরে মহা শত্রু সাঁজে ভিতরে চলে গোপন কথা।

আলু বলে, সবাই মোরে ভালোবাসে স্পষ্ট দেখা যায়
ভাব বুঝেছি সত্যই এবার আমারই হবে জয়।

মসুর বলে, নিজের বড়াই নিজে করে চাইনা হতে বোকা
ভোটের পরে বিজয়ী বেশে করবো ঠিকই দেখা।

ডাটা বলে, আগের চেয়ে এখন আমায় বেশি লোকে চেনে
আর ঠেকানো যাবেনা মোরে সামনের ইলেকশনে।

কিছুক্ষণ নীরব থেকে আবার মসুর বলে উঠে
হেরেই যদি যাইগো বন্ধু চলে যাবো মাঠে।
2012-01-22-DSC_0000148.jpg

এই কথা শুনে আলু ধিরে ধিরে কয়
জনগনকে ধোকা না দিয়ে আগেই যাবে কোথায়?

ডাটা বলে চিকন সুরে এই কথা কেউ যদি জানতে পারে
কার কাছে আর যাবো বলো ঠাঁই দেবে কে মোরে?

একটা কিসের শব্দ শুনে বন্ধ করলো গোপন কথা
চোরের মতো মিটিং করে ভন্ড এই তিন নেতা।
2011-07-13_0432.jpg

আশা করি রুপক এই কবিতাটির মর্ম কথা সবাই বুঝতে পারবেন। আপনাদের সাথে আছি hamidul@hamidul.

“তিন নেতার গোপন কথা” কবিতা নং- (২৪) | Ecency