প্রাণের মেলা
Bangla Version:
এই বিশ্ব নিখিল এক প্রাণের মেলা লক্ষ কোটি প্রাণ করিছে খেলা।যুগে যুগে আসে প্রাণ মানবকুলে মরণের পথে ফিরে পলে পলে।
প্রাণে প্রাণে মুখরিত নিখিল ধরা আনন্দ-বেদনায় জেগেছে ওরা।কর্ম কোলাহলে রয়েছে বিভোর আশার তরি বাহে অষ্টপ্রহর।
ধুলির ধরায় প্রাণ রাশি রাশি মানব মিছিলে চলে পাশাপাশি।সুখের ছোঁয়ায় রহে হাসি কল্লোলে রোগ শোক জরায় কাঁদে আঁখিজলে।
ধরণির বুকে প্রাণ খোঁজে দিবারাতি বিত্তবিভব আর নাম যশ খ্যাতি।ঈর্ষা অহংবোধ প্রাণে প্রাণে ভিড়ে কে বড় ? কে ছোট ? প্রভেদ গড়ে।
প্রাণে প্রাণে কতই না চলছে লড়াই দু’দিনের ক্ষণচরে করছে বড়াই।ধনমান লভিছে ছলে কৌশলে বেলাশেষে সকলি যায় বিফলে।
ধরায় আসে প্রাণ মুসাফির বেশে কখনো কাঁদে প্রাণ কখনো হাসে।হর্ষ বিষাদের অভিনয় শেষে অচেনা পথে ফিরে আপন দেশে।
একেলা আসে প্রাণ ফিরে যায় একা মাঝে হয় প্রাণে প্রাণে ক্ষণেক দেখা।মায়ামোহে কতই না দোস্তি খেলা এ যেন দু’দিনের প্রণয় মেলা।
ক্ষণিকের লাগি প্রাণ বাঁধে খেলাঘর কেহ আপন নহে, কেহ নয় পর।নিমেষের মায়াজাল সাঙ্গ হলে মৃত্যুর কোলে ফিরে পলে পলে।
The Fair of Life
English Version:
This entire universe is a fair of life, Where millions and billions of lives play their parts.Age after age, life arrives in humankind, Returning to the path of death, moment by moment.
The entire world resonates with life after life, They have awakened in joy and sorrow.Absorbed completely in the hustle and bustle of action, They row the boat of hope all day and night.
Upon this dusty earth, lives exist in abundance, Moving side by side in the procession of humanity.With the touch of happiness, they burst into laughter, Yet they weep with tearful eyes in disease, grief, and old age.
On the bosom of the earth, life searches day and night For wealth, property, name, fame, and reputation.Jealousy and ego crowd into every soul, Creating divides of who is big and who is small.
What endless battles are going on between lives, Boasting over a transient existence of just two days.Wealth and status are gained by tricks and stratagems, Yet at the end of the day, everything goes in vain.
Life arrives on earth dressed as a traveler, Sometimes life weeps, sometimes it laughs.After finishing the play of joy and despair,It returns to its own land along an unknown path.
Life comes alone, and alone it departs, In between, lives meet each other for a fleeting moment.Endless games of friendship are played in the illusion of attachment, As if this is just a two-day carnival of love.
For a mere moment, life builds its playhouse, Where no one is one's own, and no one is a stranger.Once the web of illusion vanishes in a blink, It returns to the lap of death, moment by moment.
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.