কবিতা নং-৩৩ “ছবির জন্যে কবি”

hamidul(36)
Published in
#poem
Words
126
Reading
1 min
8y

2009-03-24).jpg

“ছবির জন্যে কবি”

-- হামিদুল হক তরুন

2012-05-17_2042.jpg

যা সুন্দর তারে তেমনি বলিতে বড় মিষ্টি লাগে মনে
যেমন করে বলে অলি গোপনে ফুলের কানে।

গব সুন্দরই সবার চোখে ধরে না সমান মাপে
সত্যি কিনা যাচাই হতো দিতাম যদি এ চোখ অন্যের খাপে।

ছবি এক তরুনী যাকে দেখতে খুব ভালো লাগে
তাকে দেখার পরেই মনটা আমার নেইকো আপন বাগে।

গগণ পানে চাইলে দেখি তারই মুখের মিষ্টি হাসি
ক্ষণিক তরেও হয়না আড়াল ভাঁসে চোখে দিবা নিশি।
2010-01-24_6479.jpg

জানিনা কি লুকে আছে ছবির সারা অঙ্গ জুড়ে
শুধু জানি পেলে তাকে জীবন সুখে উঠবে ভরে।

রঙ ধনুর ঐ সাতটি রঙে তাহার ছবি রবে মিশে
এই জনমে না পেলেও পাবো অন্য জন্মে এসে।

তারে যে কতো বেসেছি ভালো স¦াক্ষী তার রইলো রবি
আমি জনম জনম হতে চাই ভবে ছবির জন্যে কবি।
2013-04-19-Image2323.jpg