“তিন কালে তুমি” কবিতা নং- (১৮)

hamidul(36)
Published in
#art
Words
95
Reading
1 min
8y

tin.jpg

“তিন কালে তুমি”
-- হামিদুল হক তরুন

Otit.jpg

  • অতীত -
    অতীতে যে আমায় তুমি দেখলেই যেতে রেগে
    অনেক দিন ছিলে তুমি না কথারই বাগে।
    আমিও যে পাগল হয়ে ছিলাম পিছু লেগে
    দেখলাম একদিন তোমার বুকেও উঠলো প্রেম জেগে।

bortoman 1.jpg

  • বর্তমান -
    বর্তমানে তুমি আমার কতো আপন হলে
    হৃদয় মাঝে প্রেমের শিখা দিলে তুমি জ্বেলে।
    কিছুই নাকি চাওনা তুমি আমায় কাছে পেলে
    এখন বলো বাঁচবে নাকো আমি মরে গেলে।

bortoman.jpg

  • ভবিষ্যত -
    ভবিষ্যতেও থেকো তুমি প্রাণের দোসর হয়ে
    সারা জনম প্রেমের এ গান যেও তুমি গেয়ে।
    আমার দু’টি আঁখি পানে থেকো শুধু চেয়ে
    যতোদিন এ পৃথিবীটা এমনি যাবে বয়ে।
“তিন কালে তুমি” কবিতা নং- (১৮) | Ecency