“বিধবার দল” কবিতা নং- (৩)

hamidul(36)
Published in
#poem
Words
118
Reading
1 min
8y

2007-01-01-IMG1169A.jpg

“বিধবার দল”
-- হামিদুল হক তরুন
কবিতা নং- (৩)

মনের দুঃখে আর করিনা কোলাহল
আমরা বিধবার দল।
চিন্তা করে করে মোদের ভেঙ্গে গেলো চল
আমরা বিধবার দল।
পুরুষ দেখলেই এখন করি যে খলখল
আমরা বিধবার দল।
সহজে মন গলেনা আর থাকি যে অটল
আমরা বিধবার দল।
বিয়ে যদি কেউ না করে আর খেলবো ফুটবল
আমরা বিধবার দল।
এমন শাড়ী পরবো এখন যা করে ঝলমল
আমরা বিধবার দল।
1.jpg

দুষ্ট ছেলেদের প্রলোভনে হয়ে উঠি চঞ্চল
আমরা বিধবার দল।
মনে হয় সবার কাছে হয়েছি রাস্তা ঘাটের মল
আমরা বিধবার দল।
সাদা কাপড় পরে মোদের বুকে নেই আর বল
আমরা বিধবার দল।
এই কাপড় পরেই কি আজ হয়েছি অচল?
আমরা বিধবার দল।
সেই দুঃখে এতোই কাঁদলাম ফুরালো চোখের জল
আমরা বিধবার দল।

2012-12-20_6237.jpg

“বিধবার দল” কবিতা নং- (৩) | Ecency