জীবন বদলের গল্প ।

hamidul(36)
Published in
#life
Words
174
Reading
1 min
9y

যশোরে মাদক ছেড়ে দেয়া ৬০ যুবক নিজের পরিণতি সম্পর্কে যুবসমাজকে অবহিত করতে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা করেছে। ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরের দড়াটানায় মানববন্ধন শেষে তারা শহরে র‌্যালি বের করেন। এরপর দুপুরে প্রেসক্লাব যশোরে রিকভারি মিলনমেলার আলোচনা সভায় মাদক গ্রহণের ফলে জীবনের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরেন সদ্য মাদক নিরাময় ব্যক্তিরা। আলোচনা সভায় মাদক রিকভারি সাজ্জাদ হোসেন বলেন, মাদকের টাকা ম্যানেজ করতে শেষ পর্যায়ে তিনি ঘরের চাল চুরি করে বিক্রি করতেন। এক পর্যায়ে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। বন্ধু, আত্মীয় কেউই তার পাত্তা দিত না। মাদক ছেড়ে তিনি এখন আবার সবকিছু ফিরে পাচ্ছেন। স্বাগত বক্তব্যে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সেন্টারের ম্যানেজার আমিরুজ্জামান লিটন মাদকসেবীদের চিকিৎসা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের খুলনা বিভাগীয় ফোকাল পারসন খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. হারুণ-অর-রশিদ, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন এডাব যশোরের সদস্য সচিব শাহজাহান নান্নু।

2009-04-24-PIC_0309.jpg দৈনিক সংবাদ থেকে প্রাপ্ত।

জীবন বদলের গল্প । | Ecency