এখনও যিনি বিটলই রয়ে গেছেন

Words
229
Reading
2 min
8y

পায়ে ট্রেইনার বুট আর দাড়িতে নেই কোনো পাকার চিহ্ন। বলছি দ্য বিটলস ব্যান্ডের ড্রামার রিঙ্গো স্টারের কথা, এখনও যেন যৌবন আর সাবলীল আচরণে ভরপুর তিনি।তার ৪৮ বছর বয়সী পুত্রের সাথে দেখা গেলে ৭৫ বছর বয়সী বাবা রিঙ্গোকে যেন তাঁর পুত্র জ্যাসন স্টারকির ভাই মনে হচ্ছিল। কোনো চেষ্টা ছাড়াই এই স্টাইলিশ ভূষণ তাকে আলাদা আর অসংখ্য ফ্যানের ভালবাসার পাত্র করে রেখেছে আজও,তিনি মিডিয়া বা সাক্ষাৎকার থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করেন।

ই বিখ্যাত ড্রামার জুলাই ৭, ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের লিভারপুলে। তিনি তার বন্ধুত্বপূর্ণ আচরণ ও অসাধারণ সঙ্গীত প্রতিভার জন্য খ্যাতি অর্জন করেন খুব দ্রুতই। বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের ড্রামার হিসেবে বেশি পরিচিত হলেও তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকার এবং গায়কও বটে।তাঁর মা তাকে অসম্ভব ভালবাসত, কিন্তু বাবার সংসার জীবনের প্রতি আগ্রহ ছিল না। রিঙ্গোর বয়স যখন মাত্র চার, তখনই তাঁর বাবা-মাকে আলাদা হয়ে যেতে হয়। মা বহুদিন ‘ক্লিনিং ওম্যান’ এবং পরবর্তীতে ‘বারমেইড’ হিসেবে চাকরি করেন, একমাত্র পুত্র ও তার নিজের কোনোরকম ভরণপোষণ করার জন্য।
১৯৮১-তে বারবারা বাকের সাথে বিয়ের পর তারা একসাথে মদ্যপান ত্যাগ করেন এবং এখন পর্যন্ত একসাথেই আছেন। বিটলসের অন্যান্য সদস্যদের সাথে রিঙ্গোও ১৯৬৫ সালে এমবিই পুরস্কার অর্জন করেন। ২০১৮ সালে প্রিন্স উইলিয়াম তাকে নাইট সম্মানে ভূষিত করেন। রিঙ্গো বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল ড্রামার, যার সম্পদের পরিমাণ আনুমানিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানেও টপ টেন ড্রামারের তালিকায় রয়েছে তাঁর নাম। অন্য সকল শিল্পীর জন্য তিনি অনুপ্রেরণা এবং একইসাথে ড্রামার হিসেবে অন্যতম জনপ্রিয়।

এখনও যিনি বিটলই রয়ে গেছেন | Ecency