ট্রাম্প আরও বেপরোয়া হবেন!

Words
132
Reading
1 min
Listen
Play
8y

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক সিদ্ধান্তে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে ছয়টি মুসলিম-প্রধান দেশ থেকে ভ্রমণেচ্ছুদের ওপর যে নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জারি করেছিলেন; তা আইন সম্মত। প্রেসিডেন্ট হিসেবে এমন নিষেধাজ্ঞা জারির নির্বাহী ক্ষমতা তাঁর রয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রথম এই নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। ক্ষমতা গ্রহণের পরপরই এক নির্বাহী আদেশে তিনি এই নিষেধাজ্ঞা কার্যকর করেন। অঙ্গরাজ্য পর্যায়ে একাধিক ফেডারেল আদালত এই রায় মুসলিম-বিদ্বেষী হওয়ার কারণে তার কার্যকারিতার স্থগিতাদেশ প্রদান করে। আদালতের আপত্তির মুখে ট্রাম্প তাঁর নির্দেশ তিনবার সংশোধন করেন। তৃতীয়বারের মতো যে আদেশ তিনি জারি করেন তাতে সিরিয়া, লিবিয়া, ইরান, ইয়েমেন, চাদ ও সোমালিয়া—এই ছয় মুসলিম-প্রধান দেশ ছাড়াও উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে চাদকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। বুধবার মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই সংশোধিত তৃতীয় নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে রায় ঘোষণা করল।

ট্রাম্প আরও বেপরোয়া হবেন! | Ecency