জিদান ফ্রান্সের কোচ হচ্ছেন না

Words
108
Reading
1 min
Listen
Play
8y

দেড় মাস হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন জিনেদিন জিদান। টানা তিন চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর পরও তাঁর এমন বিদায়ের পরই সবাই আলোচনা শুরু করে দিয়েছিল, তবে কি ফ্রান্সের কোচ হতে যাচ্ছেন জিদান? ফ্রান্স বিশ্বকাপ জেতার পর তো গুঞ্জন আরও বেড়েছে। তবে সব গুঞ্জনই আপাতত উড়িয়ে দিতে হচ্ছে। কারণ, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি বলছেন এমন কিছু ঘটার সম্ভাবনা নেই।

ফেবারিটদের বিদায়ের মিছিলে একমাত্র বড় দল হিসেবে বিশ্বকাপে টিকে ছিল ফ্রান্স। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগের সব ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে দলটি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতে নিয়েছেন দিদিয়ের দেশম। এরপরই সবাই ধারণা করছিলেন, এমন অর্জনের পর দায়িত্ব থেকে সরে যাবেন দেশম।