পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে সব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।