আজকের দিনটা কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কখনো বা রোদ ঝলমল করে তাপ বাড়িয়ে দিচ্ছে। তাই বন্ধুরা আমি এমন দিনে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মজার একটি রেসিপি ঝুরি বেগুনের চপ নিয়ে। তো চলুন শুরু করা যাক---
উপকরণ:
1.বেগুন- 5 পিচ
2.বেসন- 200 গ্রাম
3.লবণ- 1 টেবিল চামচ
4.হলুদ-1/2 টেবিল চামচ
5.পেঁয়াজ কুচি- 2 টি
6.লঙ্কা গুঁড়ো -1.5 টেবিল চামচ
7.গরম মসলা গুঁড়ো -1/2 টেবিল চামচ
8.পাঁচফোড়ন- 1/2 টেবিল চামচ
9.সয়াবিন তেল- 300 গ্রাম
10.জল পরিমাণ মতো
◆ধাপঃ1
আমাদের ক্ষেতের ঝুরি বেগুন গাছে অনেক বেগুন ধরেছে।
প্রথমে আমি বেশ কিছু বেগুন গাছ থেকে সংগ্রহ করলাম।
◆ধাপঃ2
এরপর বেগুনগুলি ধুয়ে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি।আমি বেগুনগুলির বোটা রেখে কেটে নিয়েছি।
এরপর একটি পাত্রে বেসন নিয়ে নিতে হবে।
আমি একটি পাত্রে সব মসলার উপকরণগুলি সাজিয়ে নিয়েছি ।যেমন-লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন এবং গরম মসলা গুঁড়ো।
◆ধাপঃ3
এরপর বেসনের পাত্রে সব মসলা গুলি এক এক করে দিয়ে মিশিয়ে নিতে হবে।
মসলা মিশিয়ে নিয়ে একটু একটু করে জল মিশিয়ে একটি চামচের সাহায্যে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে বেগুনি তৈরীর জন্য।
তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে।
◆ধাপঃ4
আমি এখানে চুলায় একটি কড়াই ধুয়ে বসিয়ে দেব এবং কড়াইতে সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নেব মিডিয়াম আঁচে।
এরপর ব্যাটারটির মধ্যে একটি করে বেগুনের পিচ নিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আস্তে করে।
বেগুনগুলি উল্টেপাল্টে বাদামি রঙের করে ভেজে নিতে হবে।
◆শেষ ধাপ
আমি এভাবে সবগুলি বেগুন ভেঁজে নিয়েছি। তো তৈরী হয়ে গেল আমার বেগুনি বা বেগুনের চপ রেসিপি।এবার গরম গরম বেগুনি পরিবেশন করতে হবে।
এটি খেতে অনেক মজার।আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
ক্যামেরা: poco m2
রাধুনী: @green015
অভিবাদন্তে: @green015