দেশি পুঁটি মাছের তরকারি

Words
197
Reading
1 min
Listen
Play
5y

IMG-20210514-WA0004.jpg

উপকরণ

IMG_20210423_140026.jpg

IMG-20210514-WA0012.jpg

IMG-20210514-WA0009.jpg

দেশি পুঁটি মাছ 250 গ্রাম
আলু 6 পিচ
লাল শাকের ডাটা 150 গ্রাম
হলুদ 2 চামচ
লবন 2.5চামচ
কাঁচা লঙ্কা 5 পিচ
শুকনো লঙ্কা 7 পিচ
পেঁয়াজ 2 পিচ
রসুন 2 পিচ
জিরে 3 গ্রাম
তিন ফোড়ন 5 গ্রাম
সরিষার তেল 35 গ্রাম
প্রয়োজনমত জল

IMG-20210514-WA0013.jpg

প্রথমে পুঁটি মাছ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর বটি দিয়ে পুঁটি মাছগুলি কেটেছিলাম। পেঁয়াজ এবং রসুন টুকরো টুকরো করে কেটেছিলাম। কাঁচা মরিচ ও কেটে নিয়েছিলাম।আলুগুলো এবং শাকের ডাটাগুলো কেটে নিয়েছিলাম।

IMG-20210514-WA0014.jpg

আবার ও পুঁটি মাছগুলি মাছ গুলি জল দিয়ে ধুয়ে নেবার পর হলুদ এবং লবন মেশালাম।

কড়াই এর উপর সরিষার তেল দিলাম। সরিষার তেল একটু গরম হতেই কাঁচা মাছ গুলি ছেড়ে দিলাম। এভাবেই মাছ গুলি ভেজে নিলাম।

IMG-20210514-WA0008.jpg

তারপর মাছ গুলি তুলে নিলাম। আবার আলু গুলো এবং লাল শাকের ডাটা একটু ভাজার পর হলুদ লবন কাঁচা লঙ্কা এবং জল দিয়ে ঢেকে রাখলাম। আলুগুলো এবং ডাটা সেদ্ধ হওয়ার পর মাছ গুলো তরকারি তে দিলাম। কিছু সময় পর তরকারি তুলে নিলাম।

IMG-20210514-WA0010.jpg

এখন কড়াই সরিষার তেল দেব। কিছু সময় পর পেঁয়াজ রসুন ভেঁজে নেবো। তাঁর পর তরকারি মসলা ভাটা এবং জিরে ভাটা মিশিয়ে দেবো।তরকারি ভাজা পেঁয়াজ মিশিয়ে দেবো। কিছু সময় ফুটিয়ে তরকারি নামিয়ে ফেলবো। এভাবেই দেশি পুঁটি মাছের তরকারি রেঁধেছিলাম।

IMG-20210514-WA0006.jpg

রান্নি : green015@green015
Regards green015@green015