পাঁকা খেজুর একটি অমৃত ফল আমরা সবাই জানিএবং যদি তা হয় একেবারে গাছের টাটকা পাঁকা খেজুর।তবে গ্রাম অঞ্চলে ছাড়া এই খেজুর পাওয়া যায় না তাই অমৃত ফল জানা সত্ত্বেও সবার খাওয়া হয়ে ওঠে না।আমি আজ গ্রামের গাছের টাটকা পাঁকা খেজুরের আচার তৈরি করব।
এটি তৈরি করতে উপকরণ গুলি হল :-
পাঁকা কুচানো খেজুর- 1প্লেট
তেঁতুল- 2 টেবিল চামচ
তেজপাতা- 2টি
শুকনো লঙ্কা এবং জিরা গুঁড়া- 1 টেবিল চামচ
চিনি- 3 টেবিল চামচ
গরম মসলা, গোলমরিচ- 1/2 টেবিল চামচ
সরষের তেল- 2 টেবিল চামচ
আমি এখানে কিছু পাঁকা খেজুর গাছ থেকে নামিয়ে নিয়ে এসেছি।এবার এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব।
2 ঘন্টা পর খেজুর গুলি একটু বেশি পেকে গিয়ে লাল রঙ চলে আসবে।এখন আমি খেজুর গুলি ভালোভাবে ধুয়ে নেব।
খেজুরগুলি ধুয়ে নেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে খেজুরের দানা থেকে খেজুর টাকে ছাড়িয়ে নেব।এটি যেহেতু সৌদি খেজুর নয় সে জন্য গ্রামের এই খেজুরের গায়ের খোসা খুবই পাতলা হয় এবং দানা থেকে খোসা ছাড়ানোও বেশ কঠিন। তো আমি সব খেজুর এভাবে করে দানা থেকে আলাদা করে নিয়েছি।
আমি এখানে খেজুরের আচার বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি।যেমনঃ চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়া, গরম মসলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া,একটু পুরোনো তেঁতুল, জিরার গুঁড়া এবং একটুখানি লেবুর রস।এছাড়া একটু সরষের তেল ও নিয়েছি।
প্রথমে আমি একটি কড়াই ধুয়ে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে।এবার কড়াইতে আমি 2-3 চামচ সরষের তেল দেব।তেলের মধ্যে তেজপাতাটা হালকা করে ভেঁজে নিয়ে আমি খেজুর এবং তেঁতুলটা দিয়ে দেব।তার সাথে একটু লেবুর রস এবং 3 চামচ জল দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়।
3 মিনিট খেজুরগুলি নাড়াচারা দেওয়ার পর বাকি উপকরণ গুলি দিয়ে দেব এবং খেজুরের সাথে সব উপকরণ গুলি ভালোভাবে মিশিয়ে নেব ।
মসলাগুলি মেশানোর পর 2 মিনিট ধরে নেড়েচেড়ে নামিয়ে নেব একটি পাত্রে এবং আচারটি একটু ঠান্ডা করতে রেখে দেব 5 মিনিট ধরে।
5 মিনিট পর আমার আচারটি সম্পূর্ণ ভাবে তৈরী হয়ে গিয়েছে এবার এটাকে পরিবেশন করা যায়।
আমি আমার জীবনের প্রথম গাছের এই খেজুর দিয়ে আচার বানিয়েছি।এটা খেতে খুবই টেস্টি।কিন্তু এই খেজুরের খোসা পাতলা হওয়ায় একটু জিভে লাগে ।কিন্তু খোসা ফেলে দিয়ে শুধু রসটা নিয়েও এটি তৈরি করা যায়।আমি এটা খোসাসহ করেছি তবুও এটা খেতে খুবই ভালো।
Regards @green015