আমার অরিজিনাল কবিতা: "কিছু মানুষের কথা"

Words
145
Reading
1 min
Listen
Play
5y

নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন।আমি ও ভালো আছি।তাই আজ আবার ও নতুন একটি কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।

            ★কিছু মানুষের কথা★         
               @green015
            --------------

অশোকের পাতা অশোক তলে
বাসকের পাতা বাসক তলে
বাঁশের পাতা বাঁশ তলে
নিয়মের পাতা নিয়মের বদ্ধ কারাগারে।

images (18).jpeg

Image source
জীবনের কথা অফুরন্ত সাগরময়
বাতাসের হিসাব মলীনতায় ঘেরা
বৈশাখীর ঝড় বৈশাখ মাসে
আমি পড়ে রইলাম ছোট্ট এক গৃহকোনে।
এক রেলের ঝাড়ুদার হয়ে
আমি ঝাড়ুদার ! তাই বলে কি
নেই কোনো মূল্য আমায়
আমি স্টেশনের পাহাদার
ট্রেনের ঠক ঠক শব্দে আমি বিভোর।

অশোকের পাতা যেমনি
মাড়িয়ে যায় চলে মানুষ
বাসকের পাতা তেমনি
পিসিয়ে তৈরী করে ঔষুধ
বাঁশের পাতা বাঁশ বনে
খস খস শব্দে থাকে পড়ে
আমি স্টেশনের পাহারাদার
দেখতে হয় ট্রেনের নীচে পিশে
যাওয়া দেহখানি।

আমি রেলের ঝাড়ুদার
করতে হয় পরিস্কার হাজারো নোংরার সমুদ্র
এভাবেই জীবন হয়তো স্টেশনে
নয়তো বা পড়ে থাকতে হবে ট্রেনের তলে।

অভিবাদন্তে: green015@green015

আমার অরিজিনাল কবিতা: "কিছু মানুষের কথা" | Ecency