"মজাদার দানাদার মিষ্টি রেসিপি"

Words
352
Reading
2 min
Listen
Play
5y

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন।এখন বর্ষাকাল।তাই ঠান্ডা পরিবেশে ঘরে বসে বসে বিভিন্ন রেসিপি বানাতে ইচ্ছে করে।আমি আজ তৈরি করেছি "দানাদার মিষ্টি রেসিপি"।সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তো চলুন শুরু করা যাক--

IMG_20210723_131226.jpg

দানাদার তৈরির উপকরণ:
1.ময়দা - 1.5 কাপ
2.সুজি - 3 টেবিল চামচ
3.গুঁড়ো দুধ - 3 টেবিল চামচ
4.চিনি - 2.5 টেবিল চামচ
5.জল - 2 কাপ জল
6.এলাচ - 1 টি
7.সাদা তেল - 2 টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:-

IMG_20210723_130646.jpg

1.আমি দানাদার মিষ্টি তৈরির জন্য প্রথমে এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি।যেমন- ময়দা, সুজি,গুঁড়ো দুধ,চিনি।

IMG_20210723_130754.jpg

2.আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল যোগ করে একটি ডো তৈরি করে নেব।

IMG_20210723_130808.jpg

3.তো আমার ডো টি তৈরি করা হয়ে গেছে।ডো তৈরির পর এতে সাদা তেল 2 টেবিল চামচ দিয়ে আবার মেখে নিতে হবে।

IMG_20210723_130822.jpg

4.খেয়াল রাখতে হবে ডো টি একদম শক্ত বা একেবারে নরম না হয়।আমি এইভাবে তৈরি করে নিয়েছি ডো টি।এবার 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।

IMG_20210723_130933.jpg

5.20 মিনিট পর ডো আবার হাতের সাহায্যে মেখে নেব।এরপর হাতের তালুতে সাদা তেল মেখে নেব।

IMG_20210723_130844.jpg

6.এরপর ডো থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের তালু দিয়ে গোল গোল বলের মতো সেপ তৈরি করে নিতে হবে।

IMG_20210723_130909.jpg

IMG_20210723_130920.jpg

7.তো আমি এইভাবে সবগুলি দানাদার বল তৈরি করে নিলাম।এবার চিনির সিরা তৈরি করতে হবে।

IMG_20210607_191750.jpg

8.আমি চিনির সিরা তৈরির জন্য একটি পাত্রে 1.5 কাপ চিনি নেব।

IMG_20210607_191806.jpg

9.1.5 কাপ চিনিতে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে নেব।

IMG_20210607_191843.jpg

IMG_20210607_192022.jpg

10.চিনি মিশ্রিত জলে সুগন্ধির জন্য আমি একটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব।

IMG_20210607_192103.jpg

11.এবার চুলায় মিডিয়াম আঁচে হাঁড়িটি বসিয়ে দিয়ে জ্বাল দেব।

IMG_20210723_131023.jpg

12.এরপর গোল সেপ দিয়ে রাখা দানাদারগুলি দিয়ে দেব চিনির সিরার মধ্যে।

IMG_20210723_131045.jpg

IMG_20210723_131100.jpg

13.দানাদার গুলি দিয়ে ওলটপালট করে নাড়তে হবে চামচের সাহায্যে এবং যতক্ষণ না পর্যন্ত চিনির সিরা ঘন আঠালো হবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ জ্বাল করতে হবে।

IMG_20210723_131146.jpg

14.চিনির সিরার জল মরে দানাদারের গায়ে আঠালো ভাব চলে আসলে নামিয়ে নিতে হবে এবং শুকনো চিনির মধ্যে দিয়ে আঙুলের সাহায্যে মিষ্টির গায়ে লাগিয়ে দিতে হবে ।

IMG_20210723_131126.jpg

15.এভাবে প্রত্যেক মিষ্টির গায়ে আমি শুকনো চিনি লাগিয়ে নিলাম।

IMG_20210723_131204.jpg

হয়ে গেল আমার হাতের মজাদার দানাদার মিষ্টি রেসিপি।এবার এটা পরিবেশন করতে হবে ।আবার আপনারা চাইলে কয়েকদিন ধরে রেখে খেতে ও পারবেন।আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2
রাধুনী: green015@green015

অভিবাদন্তে: green015@green015

"মজাদার দানাদার মিষ্টি রেসিপি" | Ecency