My original Bengali poetry:কবিত্বর খোঁজে

Words
68
Reading
1 min
5y

কেউ আমাকে বলে শরতের সকালে
শিউলি ফুল বিছানো মেঠো পথ ধরে
হাতে হাত রেখে কিছু দূর চলতে,
আমি শুধু কবিত্বর খোঁজে ছুটেছি।
এক খানা কবিতা লেখার খুব দরকার
এমন একটা কবিতা যা আসলে জীবন
আর মৃত্যুর দোটানায় এক উন্মাদনা,
আমি খুঁজে চলেছি শব্দ হাতরাচ্ছি ছন্দ।

image.png

Image
এই কবিতায় আছে গ্রীষ্মের প্রখর রৌদ্র
আছে হঠাৎ বর্ষার শীতলা
আমি মেঘ ফেরিওয়ালা কে খবর দিয়েছি,
কিছু মেঘ মজুত রাখা বড় দরকার।

My original Bengali poetry:কবিত্বর খোঁজে | Ecency