শুধু ব্যর্থতা আর দিন শেষে ডুবে যাওয়া
আমি অদ্ভুত কবিতা লিখি রাত জেগে
কেউ পড়বে না এই কবিটাখানা
এ শুধু আমার পরাজিত জীবনের সাক্ষী।
আর কত বার নিজের সাথে লড়াই
আর কত ভাবে ভেঙে হবো চুরমার
আমাদের গল্পের কোনো মানে নেই
অবাঞ্চিত এক অর্থহীন গোলমাল।
Image
অনেক রাত জেগে ,অনেক ভেবেচিন্তে
আর এক বার উঠে দাঁড়ানোর লড়াই
অনেক অজানা প্রশ্নের উত্তর খোঁজা বাকি,
যত দিন বাঁচি আরো লড়ে যেতে রাজি।