শুধু টাকা আর টাকা চাই
হারিয়ে গেলে যাক মানবতা
নিঃশেষ হলে হোক বিবেক দংশন
মিথ্যে কাচের স্বর্গ চাই ওদের।
যাদের রক্তে আজ আমরা আল্লাদিত
বুক ভরে নিঃশ্বাস নি
গলা ছেড়ে করি গান
আকাশে বাঁধি স্বপ্ন ঘুড়ি
সেই বিপ্লবীরা আজ অনাদৃত।
Image
কোথায় হারিয়ে যাচ্ছে দেশপ্রেম
মরচে ধরছে বহু বছরের চিন্তায়
ফিরে এসো চেনা আঙিনায়
না হলে ধংস অনিবার্য।