আজ ২৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ। ১৯০৮ সালের এই দিনে বাংলার বিপ্লবি ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়। বাংলার এই অকুতোভয় যোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের লেখা শুরু করা যাক। ঋকঋকে আকাশ সকালে স্নিগ্ধ শীতল আলোর আলতো আঁচে ঘুম ভাঙ্গল।
যাত্রা পদ্মবিল।
গোপালগঞ্জ শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দুরে ছোট্ট ছোট্ট আঁকাবাকা গ্রামের পথ ধরে যাত্রা করলে ১ ঘন্টার ভিতর পৌছে যাবেন পদ্মবিল। তবে হ্যা এ দৃষ্টিনন্দন সবুজের সমারোহ দেখতে হলে আপনাকে ১ কিলোমিটার পায়ে হেটে যাত্রা করতে হবে কারন রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ বড্ড মুশকিল।
যাত্রার শুরুতেই চোখ ধাধানো সবুজের সমারোহ আপনার দৃষ্টি কাড়বে। তবে এ ডাঙ্গায় যে পদ্মফুলের সমারোহ আছে কি না এমন একটি বিভ্রান্ত মুলক চিন্তায় আপনি পড়তে পারেন। 500 থেকে ৬০০ টাকা লাগবে আপনার নৌকা ভাড়া। নৌকার নাবিক ওহ না নৌকার মাঋি এই সবুজের পাহাড় ডিঙিয়ে আপনাকে পৌছে দিবে পদ্মফুলের সমারোহ। বৃষ্টির পানিতে পূর্ন যৌবন ফিরে পাওয়া বিলের মধ্য মনি হিসেবে জ্বল জ্বল করা পদ্নফুল আপনার দৃষ্টিতে শান্ত করবে। প্রচন্ড রোদ এবং আকাশে ছোট ছোট মেঘের দৌড়া দৌড়ি দৃশ্য আপনি পানিতে স্পট ভাবে পর্যবেক্ষন করতে পারবেন।।
যেহেতু শ্রাবন মাস আকাশ এখানে ক্ষনে ক্ষনে তার রং পাল্টাবে। যেখানে প্রচন্ড রোদে আপনার মাথা ফেটে আসছিল সেখানে হঠাৎ বৃষ্টি আপনাকে এনে দিবে প্রশান্তি।টাপুরটুপুর শব্দ হঠাৎ ই আকাশ ভঙ্গে বের হওয়া মেঘর গুড়ুম গুড়ুম শব্দ এবং ফুলের সৌন্দর্য।
এক পশলা হয়ে যাওয়া প্রচন্ড বৃষ্টি আপনার শরীরে কাঁপুনি ধরিয়ে দিবে। পিছনের পকেটে রাখা দেশলাই এবং নিকোটিনর ধোয়া হয়ত আাপনার এ শীতল অনুভব দুর করতে সক্ষম। নৌকার সামনে বসে দিগন্ত বিস্তৃত পানি এবং তাতে দৃশ্য পট মেঘের খেলা যে অসম্ভব সুন্দর একটি পরিবেশ । এই করোনা ভাইরাস এর যুগে এ দৃশ্য যে মনে স্বস্তির উল্লাসের প্রকাশ ঘটায় তা আর বলার অপেক্ষা রাখে না। আমি এবং আমার ৯ জন বন্ধু মিলে পদ্মবিলে গিয়েছিলাম। সকলেই বৃষ্টি তে ভিজে পুরো অবস্থা খারাপ তাই যদি কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই ছাতা নিয়ে আসবেন। আমার বন্ধু গুলো খুবই ভাল মনের মানুষ এবং সব সময় সহযোগী মনোভাব নিয়ে চলে। আমাদের একটি সহায্যতহবিল ও রয়েছে। এখান থেকে আমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ দরিদ্র মানুষের সহযোগিতায় অগ্রসর হয়ে ছিলাম। অনেক দিন সবাই বাসায় বদ্ধ অবস্থায় থাকার পর ১১ ই আগষ্ট পদ্মবিল ভ্রমন খোলা আকাশের নিচে স্বস্তুির বায়ু প্রবাহিত করেছে। আশা করছি সকলেই এই করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তবে হ্যা সকলে গোপালগঞ্জ এর এই পদ্মবিল এ আসার আমন্ত্রণ রইল।
চলুন সত্যের পথে চলুন আদর্শের পথে।
Who am I?
My nme is Faysal. I am citizen of Bangladesh . I am aslo a photographer . I love travelers very much and love to serve them.Anyone can contact me
you can contact me on discord user nme @faysal72#4722