আমার প্রথম পোস্ট - আমার পরিচয় ও আমার সম্পর্কে কিছু কথা

Words
531
Reading
3 min
Listen
Play
5y

হ্যালো বন্ধুরা ,
আশাকরি সবাই ভালো আছেন।

আমার নাম ফারজানা আক্তার পিংকি , আমাকে আমার মা বাবা আত্মীয় স্বজন ও বন্ধুরা পিংকি বলে ডাকে , এত বড় নাম কি ডাকা সম্ভব , আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্রী , এই একটা বছর বাংলাদেশে লোকডাউন কেটে গেলো , আমার পড়ালেখার বারোটা বেজে গেছে , আমার সময় কাটে বেশির ভাগ বন্ধুরের সাথে ফেসবুকে চ্যাট করে , মায়ের সাথে বাসার কাজে সাহায্য করা হয় একটু একটু কিন্তু সবসময় না , সারাদিন ফোন টিপার কারণে মায়ের বোকাও শুনতে হয় প্রায় সময় , আমার বাবা একজন সরকারি কর্মচারী , আমি ঢাকা থাকি , আমার গ্রামের বাড়ি খুলনা , বাড়িতে যাওয়া হয়না আজ অনেক বছর , আমার পরিবারে আমার মা আমার বাবা ও আমার ছোট বোন , আমি পরিবারের বড় মেয়ে , আমার বোন ছোট , ও এখন ক্লাস ৪ এ পরে , আমার কোনো ভাই নেয় , তবে আল্লাহর রহমতে অনেক ভালো আছি .

IMG-20160529-WA0014.jpg

FB_IMG_1482022544584.jpg

FB_IMG_1481988971007.jpg

আমি আমার বন্ধুদের সাথে প্রায় ঘুরতে যাই , যদিও ঘুরতে যাই একদম কাছের কোনো জায়গায় , তবে আমার অনেক দূরে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা , যেমন চট্টগ্রাম , বান্দরবান , কক্সবাজার , সিলেট , বিশেষ করে পাহাড়ি জায়গায় , কারণ আমার পাহাড় দেখতে অনেক ভালো লাগে , কিন্তু কি আর করার মেয়ে মানুষ বলে কথা ইচ্ছা থাকলে কি আর যেতে পারবো , আমি জানি না আমার জীবনে কখনো এসব জায়গায় যাওয়া হবে কিনা , আমি আমার এই পোস্ট সম্পূর্ণ বাংলায় আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG-20160529-WA0012.jpg

IMG-20160529-WA0004.jpg

কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে আফতাব নগর , সেই জায়গায় আমি আরো অনেক গিয়েছি , সেখানে আমি ও আমার বন্ধুরা মিলে ফোটোগ্রাফি করি , আপনাদের সাথে আমার কিছু ছবি শেয়ার করলাম , আমি আশাকরি আপনাদের ভালো লাগবে , আমি চেষ্টা করেছি আমার সম্পর্কে সবকিছু বুজিয়ে বলতে , আমি জানিনা পেরেছি কিনা , আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

FB_IMG_1472976518808.jpg

IMG-20160529-WA0015.jpg

আমি এখানে সম্পূর্ণ নতুন , আমি এখানে কিছুই জানিনা , আমি আমার এক বন্ধুর কাছ থেকে হাইভ চিনেছি এবং কিছুটা ধারণা পেয়েছি , তবে আমি এখনো এতটা বিশ্বাস করতে পারছিনা যে এখানে আমি আমার মনে সব কথা শেয়ার করতে পারবো ও আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করে এখান থেকে কিছু করতে পারবো , দেখা যাক কি হয় , আমি এটাও জানিনা আমার এই পোস্ট কত জন পড়বেন , যদি আমি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবস্যই আমি আমার সবটুকু সময় এখানে দিবো এবং ভালো কাজ করার চেষ্টা করবো।

2016-10-11-14-47-48-727.jpg

2016-10-11-14-46-59-231.jpg

আমি যতটুকু জানি এটি একটি বাংলাদেশী কমিনিটি , বাংলাদেশিদেরকে এখানে অনেক বেশি সৌপোর্ট দেয়া হয় , আমি সবসময় এই কমিউনিটি কাজ করবো এটাই আমার আশা , আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারিনা , যা বলার সব সরাসরি বলে পেলি , আমার কোথায় কারো যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন।

FB_IMG_1519793692882.jpg

IMG_3676.JPG

আমার ছবি গুলোর সাথে আমার ছোট বোনের ছবি শেয়ার করেছি , আমার ছোটবোন আমার অনেক আদরের , আর সত্যি বলতে ও অনেক লক্ষি একটা মেয়ে , আমার সাথে কখনো ঝগড়া করে না , আর আমার কথা শুনে , সবচেয়ে বড় কথা ও পড়ালেখাই আমার থেকে অনেক ভালো , ওর নাম রিংকি , আমি ওরে অনেক নামে ডাকি , কিন্তু আপনাদের কাছে বলবোনা , হাহা।

IMG_4152.JPG

IMG_4076.JPG

IMG_4088.JPG

যাই হোক অনেক কথা বললাম আমি আশাকরি আপনার আমার পোস্ট পড়বেন ও আমাকে সৌপোর্ট দিবেন , এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি , সবাই সুস্থ থাকেন ভালো থাকেন , ধন্যবাদ সবাইকে।

আমার প্রথম পোস্ট - আমার পরিচয় ও আমার সম্পর্কে কিছু কথা | Ecency