আমার হাসি ও আমার অনুভূতি

Words
377
Reading
2 min
Listen
Play
5y

আমার হাসি ও আমার অনুভূতি
20210531_093012.jpg

আমি হাসতে ভালোবাসি। হাসি আমার ভালোবাসা। হাসলে মন ভালো থাকে। আমি জানি হাসলে আমাকে অনেক ভালো লাগে। হাসিখুশি থাকা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি মন খারাপ করে বেশিক্ষন থাকতে পারি না ও থাকতে চাইও না। আমি আমার নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করে থাকি। ভালো থাকলেই মন ভালো থাকে আর মন ভালো থাকলেই হাসিখুশি থাকা যাই।

কিন্তু হাসি কি এমনি এমনি আসে ? না হাসি কখনো এমনি এমনি আসে না। হাসতে হলে আপনার মন ভালো থাকতে হবে। আবার কারো হাসি নির্ভর করে তার পরিবারের সুখ -শান্তির উপর। তার পরিবারের মানুষ যখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসা ঠিক থাকবে , সংসারে সুখ থাকবে , মহব্বত ঠিক থাকবে , তখন আপনার মন ভালো থাকবে ও আপনার মুখে হাসি ফুটে থাকবে সবসময়।

হাসির নাকি অনেক উপকার রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি অনেক উপকারিতা গ্রহণ করছি। হাসলে হার্ড ভালো থাকে। আপনি কি হাসেন? আপনি কি হাসি খুশি থাকতে পছন্দ করেন ? না করলে এখন থেকে শুরু করেন। আপনি অনেক উপকৃত হবেন। জীবনের সাথে হাসির সম্পর্ক রয়েছে। জীবনে কিছু করতে হলে , জীবনে উপরে উঠতে হলে আপনাকে সবসময় নিজের মনকে স্থির রাখতে হবে, মনকে ফ্রফুল্ল রাখতে হবে , হাসিখুশি থাকতে হবে। সবার সাথে হাসি দিয়ে কথা বলতে হবে ও সবার সাথে সদাচারণ করতে হবে। তাহলেই দেখবেন মানুষের ভালোবাসা পেয়ে আপনি অনেক উপরে উঠে গিয়েছেন। মানুষের ভালোবাসা না থাকলে কেউ উপরে উঠতে পারে বলে আমার জানা নেই।

20210531_093056.jpg

আজকে আমার এই হাসির কারণ কি আমি জানি না। তবুও আমি হাসি। কারণ আমি হাসিকেই ভালোবাসি। হাসিখুশী জীবন যেন সোঁনার থেকেও দামি। আমি শাড়ি পড়তে ভালোবাসি। শাড়ি পড়া ও নিজেকে সাঁজিয়ে রাখতে আমি পছন্দ করি। যেন নিজের মধ্যেই নিজের প্রতি ভালোবাসা খুঁজে পাই। আমি নিজেকে সবসময় হ্যাপি রাখি ও পরিবারের সবার সাথে অনেক ভালোবাসা নিয়ে থাকি। বাবা মা ও ছোটবোনের সংসারে অনেক ভালো আছি ও অনেক হ্যাপি আছি।

ছোট বোনের সাথে সারাদিন দুষ্টামি করে হাসাহাসি করেই আমার দিনগুলো পারি দিচ্ছে। এটাই জীবন এটাই জীবনের সুখ- শান্তি আর ভালোবাসা। এভাবেই সকল মানুষ যেন তার পরিবার নিয়ে ভালো থাকতে পারে এটাই আমি চাই। পৃথিবীর সকল মানুষ যদি এমন হাসি খুশি থাকতো। যদি কোনো দুঃখ কষ্ট এই পৃথিবীতে না থাকতো তাহলে হয়তো পৃথিবী অন্য রকম থাকবো। সবাই হাসতো , একজন আরেক জনকে অনেক ভালোবাসতো , কোনো যুদ্ধ থাকতোনা , কোনো মারামারি , খুনাখুনি থাকতোনা। তবুও আমরা চেষ্টা করে যাবো হাসিখুশি থাকার জন্য।

আমার হাসি ও আমার অনুভূতি | Ecency