নিজের জন্য ভালোবাসা

Words
359
Reading
2 min
Listen
Play
5y

নিজের জন্য ভালোবাসা
20210530_110515.jpg

ভালোবাসি নিজেকে অনেক। শুনেছি নিজেকে ভালোবাসলেই নাকি ভালোবাসা যাই। ভালোবাসি আমিও আমার নিজেকে ভালোবাসি আমার বাবা মাকে। ভালোবাসি আমি আমার ছোটবোন ও আমার পরিবার কে। আমি যেমন ভালোবাসি আমার পরিবারকে , ঠিক তেমনি ভালোবাসাও পাই আমি। নিজের পরিবারের সবার প্রতি সবার যখন ভালোবাসা থাকে যখন নিজেকে যে কত সুখী মনে হয় এটা বুঝানোর নোই।

20210530_110450.jpg

আমি নিজেকে সৌন্দর্য দিয়ে ভরিয়ে রাখি। সবসময় নিজেকে অনেক উপরে তুলার চেষ্টা করি। হয়তো এই চেষ্টা একদিন আমাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি হাল ছাড়বো না , আমি ধর্য ধারণ করবো সবকিছুর উপরে আমি চেষ্টা করে যাবো। আমি জানি আপনি জানেন জীবন মানে যুদ্ধ জীবন মানে সংগ্রাম। জীবনের সময় গুলো কখনো কারো জন্য থেকে থাকে না। কেউ কষ্টে আছে কেউ ভালো আছে। কেউ ধৈর্য ধারণ করে অনেক উপরে উঠে গেছে জীবনে অনেক কষ্ট ত্যাগ করে ,আবার কেউ হাল ছেড়ে দিয়ে রাস্তায় পরে আছে।

20210530_110431.jpg

আল্লাহ কখনো ধৈর্যশীলদের হারতে দেই না। আল্লাহ বলেছেন তুমি ধৈর্য ধরো তোমার উপহার আমি দিবো। আমি আমার নিজেকে মানিয়ে নিয়েছি , নিজেকে বুঝিয়েছি। নিজেকে সামনে এগিয়ে নিতে হলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তবে আমি খুব সাধারণ একটি মেয়ে। আমি হয়তো অনেক কম বুজি। হয়তো সবকিছু বুঝার মতো আমার এখনো তেমন বয়স ও হয় নাই। তবে আমার নিজেকে সামনে এগিয়ে নিতে হলে আমাকে বুজতে হবে শিখতে হবে নিজেকে আরো বেশি সময় দিয়ে চিতা করতে হবে। হয়তো আমিও একদিন নিজের বুদ্ধি দিয়ে নিজেকে অনেক উপরে তুলতে যখন হবো। ইনশাআল্লাহ।

20210530_110624.jpg

আজকের আমি নিজের সাথে নিজেই কথা বলেছি। আয়নার সামনে নিজেকে উপস্থাপন করেছি , কিচুক্ষন পর একটা দীর্গ নিঃশাস ফেলে একটা হাসি দিয়েছি ,নিজেকে শান্তনা দেয়ার জন্য। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে সবসময় শক্ত থাকতে হবে। কখনো হাল ছেড়ে দিলে হবে না। ভুল করবোই তবে আমরা সবসময় ভুল থেকেই শিক্ষা নিয়ে থাকি। ভুল না করলে কখনো আসল জিনিস তা শিখতে পারবো না। এক বার দুই বার তিন বার ভুল , তারপরে তো ঠিক হবে। তবে ঠিক হবেই। তাই নিজেকে শক্ত রাখা মানেই ধর্যের পরিচয়।

20210530_110653.jpg

ভালোবাসি আমি আমার নিজেকে। ভালোবাসি আমি আমার পরিবারকে। ভালোবাসি আমি ফুটন্ত তাজা ফুলকে। যখন আমি সাঝি , তখন মনে হয় আমি নিজেকে সাজাই না। ফুল আমাকে সাজাই। ফুলের সৌন্দর্য অপরিসীম। ফুল দিয়ে ভালোবাসার সূচনা ঘটে ও জীবন শেষ হওয়ার পর কবরস্থানের উপর ফুল দিয়েই শেষ বিদায় জানাই।

নিজের জন্য ভালোবাসা | Ecency