ফুল এমনিতেও সবাই পছন্দ করে ।লাল রঙের ফুল আরও বেশি পছন্দনীয় । কেও বাড়িতে ফুল লাগায় কেও বা টবে বারান্দায় আবার কেও ফুলের বাগান করতে পছন্দ করে আবার কেও বাড়ির ছাদে টবে করে ফুল লাগায় । কিন্তু সব কিছুর মুলে রয়েছে সৌন্দর্য বর্ধন । সবাই দেখতে চাই তার বাড়িটি বেশি সুন্দর দেখাচ্ছে । এর জন্যেই সবাই ফুল গাছ লাগাই। আবার অনেকেই বাড়িতে যেতে সরু রাস্তা তৈরি করে তার দুধারে বিভিন্ন সোভা বর্ধন গাছ লাগায় ।এই ধরণের রাস্তাগুলো অসাধারণ দেখতে হয় ।
বিশেষ করে সরকারি অফিস এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিস্থান যেতে রাস্তার দুপাশে এইসব গাছ দেখা যায় । দেখতে যেমন সুন্দর লাগে তেমন অফিস বা প্রতিস্থানের অসাধারণ সাজানো গোছানো লাগে। সেক্ষেত্রে এই ধরণের গাছ থাকাটা বাঞ্ছনীয় ।
তবে এই ধরনের গাছ লাগালেও নিয়মিত যত্ন নেওয়া দরকার । সেই সাথে নিয়মিত প্রনিং বা ডাল কেটে ছেতে দিতে হয় । তাহলে গাছ গুলোর সঠিক আকার বজায় থাকে ।
আবার রাস্তার দিভাইডারের মাঝখানে বিভিন্ন গাছ লাগানো হয় । এগুলো প্রনিং বা ছাটায় করে অসাধারণ সেপ দেওয়া হয় ।নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছ গুলো বহুকাল টিকিয়ে রাখা হয় ।