বজলু সেদিনের মত কারো সাথে কথা না বলেই স্কুল ত্যাগ করল । বাড়ি গিয়ে সে আবার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করল । সেফালির প্রতি বজলুর যেমন একটা অনুভূতি কাজ করে সেফালির তেমনটা করেই না । তাছাড়া সেফালির বাবা অনেক বড়লোক । তাঁরা এবিষয়টি কখনই মেনে নিবে না । সে এক গাছের নিছে বসে ভাবছে । এ বিষয় টি সে কাওকে শেয়ার করতে পারছে না । কারন এই বয়সে প্রেমের চিন্তা , সবাই হাসবে । বজলু নিজেকে হাঁসির পাত্র বানাতে অনিচ্ছুক ।
সে বাড়ি গিয়ে মাকে হটাত একটা প্রশ্ন করল । আচ্ছা মা যদি কখনও তোমাদের না জানিয়ে আমি কোন বড় একটা কাজ করে ফেলি তোমরা কি অনেক কষ্ট পাবে ? ছেলের এরকম প্রশ্ন শুনে মা কিছুটা অবাক হয়ে বলল । ধুর বোকা আমাদের না জানিয়ে তুই কিছু করবি কেন । আমরা কি কিছু বলে তোকে । ছেলের এই রকম আনমনা ভাব দেখে মা কিছুটা চিন্তায় পড়ে গেলো । (চলবে )