অনেকদিন পর আমার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা এবং কিছু সময় ঘুরাঘুরি । আমানুশের ছোটবেলার সম্পর্ক বড়ই অকৃত্রিম । যদিও সময় এবং স্থান কালের জন্য বন্ধু বান্ধব চেঞ্জ হয় । তার পরও ছব বেলার বন্ধুবান্ধবের কোন তুলনা নেই । যে সম্পরকের শুরু ছোট থেকে এবং সারা জীবনেই তা বজায় থাকে । এটা যে শুধু আমার সব থেকে কাছের বান্ধবীর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয় বরং ছোট বেলাতে যাদের সাথে সময় কাতিয়েছি তারা যেন ভোলার নয় ।
যখন একা একা সময় পার করি তখন বান্ধবি গুলোকে খুব মিস করি । মনে পরে যায় ছোটবেলার সেই আড্ডা বাজি আর খোশ গল্পের কথা । আমরা মাঝে মাঝে ঘুরতে যেতাম । বিভিন্ন রেস্টুরেন্টে এক সাথে খেতাম । সারাদিন টোটো করে ঘুরে বেড়াতাম । খুব ভালো কেটেছে সময় গুলো । আমি ছোট থেকেই যেন একটু বেশি ঘুরতাম । নদীর পাড়ে কিংবা গ্রামের রাস্তায় বিকাল হলেই বের হতাম । অনেক সময় মায়ের বকা খেতাম । খুব মনে পরে দিন গুলো ।