টিয়া পাখি আমাদের দেশে খুব পরিচিত একটি পাখি । পাখিটি সবুজ রঙ এর হয় । তবে ঠোট লাল হয়। পাখিটি অনেকে পোষ মানাই । টিয়া পাখি শিশ দিতে পারে । এছাড়া কথাও বলতে পারে । পাখি পোষাটা অনেকের শখ থাকে । কিন্তু পাখি পুষলে তার যত্ন নেওয়া আবশ্যক । তাকে সঠিক সময় খেতে দিতে হবে ।অনেকে পাখিদের যথেষ্ট যত্ন নেন এবং শখ করে পাখিকে জামা কাপর ও কিনে দেন। তারা শখের পাখিকে সঙ্গে নিয়ে যান , যেখানেই যান না কেন । এটা সম্ভব যদি পাখিদের প্রতি ভালবাসা গভীর হয় ।
কোন পাখিই খাঁচাতে আটকে রাখা উচিত নয় । তাই পোষ মানাতে হলে তাকে যথেষ্ট যায়গা প্রয়োজন । পাখিরাও আমাদের মত আবেগপ্রবন তাই তাকে ভালবাসতে হবে । তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে । তারা কি খেতে পছন্দ করে তা দেখে তাদের খেতে দিতে হবে । পাখিকে ভালবাসলে পাখিও আপনাকে ভালবাসবে ।