বজলুর মা তার বাবার সাথে বিষয়টি নিয়ে কথা বলল । বজলুর মা - দ্যাখো বজলু কেমন জানি করছে । ওর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে । আর কি আবল তাবোল বলছে । বজলু তাদের একমাত্র সন্তান । একথা শুনে বজলুর বাবাও চিন্তায় পড়ে গেলো।
তিনি বজলুর ডেকে জিজ্ঞাসা করলেন । কি হয়েছে ? উত্তরে বজলু বলল তার কিছু হইনি । বজলুর বাবা সিদ্ধান্ত নিলেন তার ছেলেকে সামসুদ্দিন কবিরাজ কে দেখাবেন । শামসুদ্দিন কবিরাজ খুব নাম করা কবিরাজ । সে পানি পড়ে দেয় । খেলে সব রোগ ভালো হয়ে যায় ।
ওদিকে বজলু তার মায়ের কাছে কান্নাকাটি শুরু করল । বজলু - খামাখা তোমরা আমাকে নিয়ে চিন্তা করছ । আমার কিছু হয়নি । আমি কবিরাজ বাড়ি যাব না । কিন্তু বজলুর বাবা নাচর বান্দা সে তার ছেলে কে কবিরাজ বাড়ি নিয়ে যাবেই । খেয়ে জামা কাপড় পড়ে রেডি হতে বললেন বাবা । একমাত্র ছেলে তাদের । তাইতো ঝুকি নিতে চান না বজলুর বাবা । (চলবে)