আমাদের বাংলাদেশে অনেক ধরণের মেলা হয় । যেমন বই মেলা , কাঠের মেলা , বাৎসরিক মেলা ইত্যাদি । আমার গ্রামের পাঁশে একটি মেলা হয় । এটি খুব নাম করা মেলা । এই মেলায় অনেক কছু পাওয়া যায় । খেলনা থেকে শুরু করে কাঠের আসবাবপত্র । এখানে সার্কাস আসে । সার্কাসে খেলা দেখানো হয়।
এই মেলা বর্ষা কালে শুরু হয় । অনেক মানুষের সমাগম ঘটে । অনেক ধরনের জুয়া খেলা হয় এখানে । এছাড়া পুতুল নাচের নাম করে অনেক অসমাজিক কার্যকলাপ হয় এখানে যা আগে ছিল না । এলাকার প্রভাবশালীরা এই কর্মকাণ্ডের জন্য দায়ী । ঐতিহ্যবাহী এই মেলাই আগে সবাই যেত , কিন্তু এখন যেতে পারে না ।