গ্রামের রাস্তা দিয়ে হাটলে একটা গাছ প্রায় চোখে পড়ে সেটা হল তেলাকুচা । তেলা কুচা গাছটি অন্যগাছের সাহায্যে বিস্তার ঘটে । গাছটিতে বেশ ভেষজ গুণ রয়েছে । এর ফল গুলো পাকলে অসাধারন দেখায় । খুব লাল দেখায় এগুলো । বিভিন্ন পাখি এগুলো মজা করে খায় । বিশেষ করে যারা পাখি পোষ মানায় তারা পাখিদের এগুলো খেতে দেয় কারন তেলাকুচা আমাদের দেশে অনেকাংশে প্রচুর জন্মে ।
গ্রামে অনেক বাচ্চারা এগুলো নিয়ে খেলা করে । তারা এটিকে তরকারি হিসাবে খেলা করে । একটি বিশেষ মাটির পাত্রে আগুন ছারাই তারা এটিকে রান্না করে । তার পর আর একটা মাটির পাত্রে তারা এটি মুখে না স্পর্শ করে খায় । এটা শুধু মাত্র মজা করার জন্যই করে । এ সময় তাদের বেশ আনান্দ ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় । বাচ্চাদের খেলা বলে কথা ।