ছোট বেলার আম কুড়ানোর কথা ভোলা যায় না । একটু খানি ঝড় হলেই আম কুড়াতে চলে যেতাম ।আমরা বাচ্চারা পাল্লা দিয়ে আম কুড়াতাম। খুবমজা লাগত যখন একটি পাকা আম পেতাম । গাছ পাকা গুলো অসাধারণ টেস্টি ছিল ।
অনেক সময় আম কুড়ানোর সময় বৃষ্টি নেমে যেত । ভিজতাম আর আম কুড়াতাম । আবার ভোর বেলা লাইট নিয়ে আম কুড়াতে যেতাম । মাঝে মাঝে অনেক আম পেতাম ।কাঁচা আম দিয়ে আচার বানাত মা আর পাকা আম দিয়ে চিড়া গুঁড় দিয়ে খেতাম । অসাধারণ লাগত ।