অনেক দিন আগের কথা , আমি তখন খুবছোট ছিলাম ।কোথাও ঘুরতে গেছিলাম ।হঠাৎ কেও আমাকে খবর দিল মা নানা বাড়ি যাচ্ছে । শুনেই দিলাম দৌড় । গায়ে যে জামা ছিল সেটা পরেই নদীর পাঁড়ে হাজির হলাম । এসেই দেখি নৌকা দাঁড়ানো , আমার জন্য অপেক্ষা । অবশেষে নৌকাতে উঠলাম । তখন আমার আনান্দের আর শেষ নেই ।
এটা এখন শুধুই স্মৃতি । কারণ সেই নদী এক্ষণ বিলীন হওয়ার পথে । একটুও পানি থাকে না নদীতে । কারন ফারাক্কা বাঁধ সমস্থ নদীর নাব্যতা কেঁড়ে নিয়েছে । আর এভাবেই নদীমাতৃক বাংলাদেশ একসময়
মরুভূমিতে পরিণত হতে চলেছে ।