পৃথিবীর কিছু সত্য কথা গুলোর ভিতর এটা অন্যতম যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলেযেতে হবে । আমরা পৃথিবীর যতোই মহে পড়ে পৃথিবী আঁকড়ে ধরার চেষ্টা করি না কেন , মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহন করতেই হবে । কিন্তু আমরা তা ভুলে যায় । প্রতিনিয়ত ভুলে যায় সেটি আর ক্ষমতা , লোভ লালসা , মারামারি হানাহানিতে জরিয়ে পড়ি । টাকা পয়সা অর্থ আমাদেরকে আছন্ন করে আছে ।
পৃথিবীর বিভিন্ন ধর্ম মতে মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে । সেই জীবনে খারাপ কাজ ও ভালো কাজের হিসাব নিবেন সৃষ্টিকর্তা । তাই যদি হয় তাহলে আমাদের খারাপ কাজ থেকে দূরে থাকা খুব দরকার । আবার কেও কেও বলেন মৃত্যুর পর কোন জীবন নেই । যা বেশির ভাগ মানুষই বিশ্বাস করে না । কাজেই সতর্ক হওয়া এক্ষণই দরকার ।