গ্রামের নদীর তীরে কিছু স্মৃতি

Words
131
Reading
1 min
Listen
Play
8y

গ্রামের কিছু অসাধারণ দৃশ্য মানুষের নজর কাড়ে । সেগুলো স্মৃতি পটে বেঁধে রাখার একটি সুযোগ করে দিয়েছে মোবাইল ফোন । যে কোন সময় ফ্রেমে বেঁধে ফেলা যায় যে কোন দৃশ্য ।আমি গ্রামে গেলে যখন কোন দৃশ্য ভাললাগে আমি সেটা একটি ছবি সংরক্ষণ করে ফেলি ।এটা আমার কেন জানি ভালো লাগে । এতে করে সেই গ্রামে ঘোরার দৃশ্য গুলো মানুষের সাথে শেয়ার করতে পারি ।

নিজের গ্রাম কে নিজের প্রিয় জায়গা গুলো নিয়ে মানুষকে জানাতে পারি । আজকাল বিভিন্ন সোসিয়াল মিডিয়া আমাদের সেই সুযোগ করে দিয়েছে। যার কারনে আমরা পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করতে পারি । এই সব আবিষ্কার কারী বিজ্ঞানীদের অবদান মানুষ কখনও ভুলতে পারবে না । তারা আমাদের জীবন কতটা সহজ করে দিয়েছে তা বলে শেষ করা যাবে না । তাদের কাছে আমরা ঋণী ।

IMG_20160107_114104.jpg

IMG_20160107_114108.jpg

IMG_20160107_114110.jpg

গ্রামের নদীর তীরে কিছু স্মৃতি | Ecency