দীর্ঘ ১৪ দিন আসুস্থ থাকার পর আজ অনেকটা সুস্থ হলাম । সুস্থতা যে কত বড় খোদার নিয়ামত তা শুধু বোঝা যাই যখন আমরা অসুস্থ হয়ে পড়ি । সুস্থ থেকে এটা বোঝা অসম্ভব ব্যাপার । জ্বর, পেটে ব্যথা , নানা জটিল রোগে ভুগেছিলাম বেশ কিছুদিন ধরে ।ঔষাধ যেন কাজ করছিল না ঠিক মত । যাইহোক দীর্ঘ সময় পর আজ আমি মোটামুটি সুস্থ । খোদার প্রতি এজন্য কৃতজ্ঞতা জানাই । তিনি আমাকে সুস্থতা দান করলেন । ভবিষ্যতে যেন সুস্থ জীবন যাপন করতে পারি ।
এই অতিরিক্ত গরম এবং খাবার পানির কারনে অনেকে অসুস্থ হয়ে পরছে । অন্য দিকে মশা শহরের জীবনের অন্যতম সমেস্যা । এ সমেস্যা যেন সমাধানের জন্য সিটি কর্পোরেশন তেমন উদ্যোগই গ্রহন করছে না । প্রতিনিয়ত মানুষ অসুস্থ হয়ে পরছে মশার কামড় খেয়ে । বেশ কয়েক মাস পর পর মশা নিধনের জন্য বিষ প্রয়োগ করা হয় , কিন্তু তা খুবি কম প্রয়জনের তুলনাই । ফলে মশা দিনদিন বাড়ছে , সেই সাথে বাড়ছে মশা বাহিত রোগ । আক্রান্ত হচ্ছে মানুষ । কিন্তু এগুলো দেখার কেও নেই । মানুষকে আরও সচেতন হতে হবে সুস্থ হয়ে বাঁচতে হলে । ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না ।খোলা নর্দমার পানিতে ময়লা ফেলা যাবে না। নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ।
image source :http://www.thehindu.com/news/cities/bangalore/article19580522.ece/alternates/FREE_660/garbage
আজ আর নয় । ভালো থাকুন , সুস্থ থাকুন ।