সূর্যমুখী ফুল শুধু যে দেখতে ভালো তা কিন্তু নয় । এটি তেল বীজ তৈরি করে । সূর্যমুখী ফুলে প্রচুর পরিমাণে তেল উৎপাদন হয়। সূর্যমুখী ফুল যখন ফোটে তখন এটির সাইজ খুব বড় হয় । হলুদ রন্মগের ফুলের মাঝখানে কিছুটা কালো রঙের হয়ে থাকে । সূর্যমুখী গাছ প্রায় ৫ থেকে ৬ ফুট লম্বা হয় । পাপড়ি গুলো শুকিয়ে গেল বীজ সংগ্রহ করে তা থেকে তেল তৈরি করা হয়। আমাদের দেশে সূর্যমুখী তেমন একটা চাষ হইনা । খুব কম পরিমাণে চাষ হয় ।
এটা কম চাষ হওয়ার অন্যতম কারন কৃষকরা এখনও এর ফলন সম্পর্কে এবং চাষ পদ্ধতি সম্পর্কে জানে না। বর্তমানে খুব উন্নত জাতের সূর্যমুখী বীজ পাওয়া যায় । এতে প্রচুর ফলন হয় । সূর্যমুখী তেলের বাজার জাত ও প্রক্রিয়া করনে বেশ সমেস্যা রয়েছে । এজন্য এ দেশের কৃষক এই ফসল ফলাতে চান না । তবে সূর্যমুখী চাষে বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে ।