পৃথিবীতে সেই প্রকৃত সুন্দর যার ভিতর টা সুন্দর । বাহ্যিক সৌন্দর্য্য দিয়ে কাওকে বিচার করা উচিত নয়।
কিন্তু যুগে যুগে মানুষ বাহিরের সৌন্দর্য্যকেই প্রধান্য দিয়ে আসছে । যা সাময়িক ভাবে ভালো মনে হোলেও
পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পারে ।ইসলামে বলা আছে আমাদের নবী বলেছেন , সেই ব্যক্তিই উত্তম
যার আচরণ সব থেকে ভালো। আবার চরিত্রের ব্যাপারে বলা হয় ,যখন কেও টাকা হারায় তখন কিছুই হারায় না,
যখন সাস্থ্য নষ্ট হয় তখন কিছুটা হারায় কিন্তু যখন কেও চরিত্র হারিয়ে ফেলে তখন সে সব কিছুই হারিয়ে ফেলে।