দারুণ।
আমি কখনো এভাবে এটার পটভূমি চেক করিনি!
এবং যতই হয়তো উনি শেষ মুহুর্তে যারা এসে "তীরের গতি ঘুরিয়ে নেন একটা আত্ম সমঝোতার ভঙ্গিতে" কিন্তু যা বলার ঠিক বলেছেন।
আমি যদিও কোলকাতার না, তবে যতদূর উনার কাছে রাজনীতি দেখেছি পশ্চিম বাংলার মনে হয়েছে একটা কথাই- "গণতান্ত্রিক এ রাজনীতির মত নোংরা জিনিসকেও শক্ত ডিফেন্সে ট্যাকেল দিয়ে পাল্টা অফেন্সে যেয়েও জিতে যেতে আর কোনো লেখককে কখনো দেখিনি"
ভালবাসি সমরেশকে এজন্য।
অই সময়ে, অই প্রেক্ষাপটে, ওই জায়গা থেকে লেখা আর লিখে উঠে আসাটা উনার একার অর্জন। আর কারো হাত নেই।
সেজন্যই মূলত বই হিসাবে "আট কুঠুরি নয় দরজা" কে আমার সেরা লাগে। অপ্রত্যাশিত কিন্তু চমৎকার এক শুরু আর শেষ।
আর নকশাল আন্দোলনটা আমার অদ্ভুত কারণে যেকোনো রাজনৈতিক উত্থানের মাঝে সবচেয়ে বড় কৌতুহলের জায়গা, জানেন!
জানিনা অই রক্ত-গরম, কলেজ জীবনে নকশালকে জানার কারণ এটা কিনা!
আপনার যে কবে সময় হবে, কলকাতার, কলেজে কীবনের, কত গল্প শোনা বাকি আমার। তার মাঝে সেই ছোটোচাচা'র কথা বলেতো এখন আরো অস্থিরতা বাড়িয়ে দিলেন। একদিন যদি সময় হতো আপনার!
RE: কাব্যিক দূরত্বে সমরেশ